মূল লেখায় যান
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের এইমাত্রঅন্যান্য পুলিশের জন্য এবার দুই মেগা প্রকল্পের প্রস্তাব, সম্পূর্ণ ব্যয় সরকারের রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ এইমাত্রঅন্যান্য রমনায় পুলিশ কর্মকর্তার কার্যালয়ের পাশে একাধিক ককটেল বিস্ফোরণ প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য প্রাইভেটকার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা: শেরপুরে পুলিশ সদস্য নিহত বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় এইমাত্রঅন্যান্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! এইমাত্রঅন্যান্য যে দেশে নিজের মৃত্যুর আগেই নিতে হয় প্রস্তুতি! জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন এইমাত্রঅন্যান্য জামায়াত জোটে কতদিন থাকবে খেলাফত মজলিস, জানালেন আতাউল্লাহ আমীন সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এইমাত্রঅন্যান্য সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাসে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল এইমাত্রঅন্যান্য কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল
অন্যান্য

কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল

প্রতিবেদক:
কেনিয়ার কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশের নারী কাবাডি দল

ম্যাচের শুরু থেকেই কেনিয়ার আক্রমণাত্মক ও গতিময় খেলার সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ নারী কাবাডি দল। কেনিয়ার দীর্ঘদেহী রেইডার লাভেন্দা ওধিয়াম্বোর দুর্দান্ত পারফরম্যান্সে বাংলাদেশের রক্ষণভাগ বারবার ভেঙে পড়ে। একাই ২৫ পয়েন্ট অর্জন করেন এই রেইডার, যা বাংলাদেশের পুরো দলের সংগ্রহ করা পয়েন্টের সমান।

ম্যাচের প্রথমার্ধে ১২-৭ ব্যবধানে পিছিয়ে ছিল বাংলাদেশ। পুরো ম্যাচে চারবার অলআউট হওয়ায় শেষ পর্যন্ত পরাজয় এড়াতে পারেনি দলটি।

বাংলাদেশের হয়ে আঞ্জুয়ারা রাত্রি ও শ্রাবণী মল্লিক ৭ পয়েন্ট করে এবং বৃষ্টি বিশ্বাস ৫ পয়েন্ট অর্জন করেন। বোনাস পয়েন্টের মাধ্যমে ব্যবধান কমানোর চেষ্টা করলেও রেইডিংয়ে দুর্বলতা ও রক্ষণভাগের ব্যর্থতায় হারের ব্যবধান কমানো সম্ভব হয়নি।

একসময় এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপ ও নারী কাবাডি বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় পদক জিতে দেশের সুনাম বাড়ানো বাংলাদেশ দল এখন সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খাচ্ছে।

টুর্নামেন্টের ‘বি’ গ্রুপে কেনিয়ার বিপক্ষে ম্যাচের পরও ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলার সুযোগ রয়েছে বাংলাদেশের। ফলে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। ইরান ও থাইল্যান্ডের মতো শক্তিশালী দলগুলো এবারের আসরে অংশ না নেওয়ায় পদকের আশা থাকলেও কেনিয়ার কাছে এই হার দলের প্রস্তুতি ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। ম্যাচ শেষে কাবাডি ফেডারেশনের নীরবতা ও উদাসীনতা নিয়েও সমালোচনা তৈরি হয়েছে।