মূল লেখায় যান
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ এইমাত্রঅন্যান্য জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কিশোরগঞ্জে জামায়াতের বিক্ষোভ প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ এইমাত্রঅন্যান্য প্রতিশোধের আগুনে পুড়ল ৩০ কোটিরও বেশি টাকার সম্পদ জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প এইমাত্রঅন্যান্য জাতিসংঘে ইরানকে দুটি প্রস্তাব দিলেন ট্রাম্প রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন এইমাত্রঅন্যান্য রান্নাঘরে খাবারের অপচয় কমাতে যে অভ্যাসগুলো গড়ে তুলবেন নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য নোয়াখালীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী এইমাত্রঅন্যান্য আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি জনগণকেও দায়িত্বশীল হতে হবে: তথ্য প্রতিমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার এইমাত্রঅন্যান্য কার্যক্রম নিষিদ্ধ জেলা আ. লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক পিপি রুমেন গ্রেপ্তার চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে দুদক'র জালে ঘুষের টাকা সহ সাব-রেজিস্টার আটক
অন্যান্য

সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল

প্রতিবেদক:
সাকিবদের হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ২০২৬ আসরে প্রথমবারের মতো শিরোপা জিতেছে গল গ্যালান্টস। ফাইনালে জাফনা কিংসকে ৫ উইকেটে হারিয়ে ঐতিহাসিক শিরোপা নিশ্চিত করেছে দলটি।

কলম্বোর আর. প্রেমাদাসা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জাফনা কিংস। তবে গল গ্যালান্টসের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় তারা। ১৯.৩ ওভারেই সবকটি উইকেট হারায় জাফনা।

জয়ের জন্য ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কয়েকটি উইকেট হারালেও নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে লক্ষ্যে পৌঁছে যায় গল। ১৫.৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ৫ উইকেটের জয় নিশ্চিত করে তারা। হাতে ছিল আরও ২৫ বল।

এই জয়ের মধ্য দিয়ে এলপিএলে দীর্ঘদিনের শিরোপার অপেক্ষার অবসান ঘটাল গল গ্যালান্টস। এর আগে একাধিকবার রানার্সআপ হলেও এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো দলটি। ঐতিহাসিক এই জয়ে প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হয় বড় ধরনের উদযাপন।