মূল লেখায় যান
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি এইমাত্রঅন্যান্য সৌদি আরবের চার অঞ্চলে রেড অ্যালার্ট জারি বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা এইমাত্রঅন্যান্য বাউফলে আগুনে পুড়ল গরু-ছাগল ও নগদ ৭ লাখ টাকা পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার এইমাত্রঅন্যান্য পূর্বধলায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল তমিজ জনকল্যাণ পাঠাগার ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের এইমাত্রঅন্যান্য ৩,৫০০-এর বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সাশ্রয়ী মূল্যের উদ্যোগ ইউনিমার্টের পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট এইমাত্রঅন্যান্য পদত্যাগ ইস্যুতে ইশরাকের ফেসবুক পোস্ট গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু এইমাত্রঅন্যান্য গোপালপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন সংসদ সদস্য আবদুস সালাম পিন্টু প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ এইমাত্রঅন্যান্য প্রতিমন্ত্রী ইশরাকের পদত্যাগের খবর ‘অসত্য ও ভিত্তিহীন’ একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল এইমাত্রঅন্যান্য একযোগে ১০ সচিব-অতিরিক্ত সচিবের রদবদল
বাংলাদেশ

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধানসহ উপদেষ্টারা

প্রতিবেদক: বাংলা ব্রিফ
শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধানসহ উপদেষ্টারা
শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধানসহ উপদেষ্টারা

শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এবং অন্য উপদেষ্টারা। বৃহস্পতিবার বঙ্গভবনে রাত ৯টা ২২ মিনিটে শপথ নেন ড. মুহাম্মদ ইউনূস এবং পরে ৯টা ২৮ মিনিটে শপথ অন্য উপদেষ্টারা।ঢাকার বাইরে থাকায় আজ শপথ নেননি তিন উপদেষ্টা । তবে বাকি ১৪ জন আজ শপথ নেন ।

প্রধান উপদেষ্টাসহ মোট ১৭ জন সদস্য থাকছেন এ সরকারে।

প্রধান উপদেষ্টা হিসেবে থাকছেন ড. মুহাম্মদ ইউনূস।

বাকি ১৬ জন উপদেষ্টা হলেন-
১. ড. সালেহ উদ্দিন আহমেদ (সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক)
২. ড. আসিফ নজরুল (অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়)
৩. আদিলুর রহমান খান (মানবাধিকার কর্মী)
৪. এ. এফ. হাসান আরিফ (সাবেক অ্যাটর্নি জেনারেল)
৫. তৌহিদ হোসেন (সাবেক রাষ্ট্রদূত)
৬. সৈয়দা রিজওয়ানা হাসান (বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী ও সুপ্রিম কোর্টের আইনজীবী)
৭. শারমিন মুর্শিদ (প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্রতী)
৮. ফারুক-ই-আযম (বীর প্রতীক) (শপথ নেননি))
৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন (সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা)
১০. সুপ্রদীপ চাকমা (পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত) (শপথ নেননি)
১১. বিধান রঞ্জন (চিকিৎসক) (শপথ নেননি)
১২. ড. আ ফ ম খালিদ হোসেন (মাওলানা, হেফাজতের সাবেক নায়েবে আমির)
১৩. ফরিদা আখতার (উবিনীগ, উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণা-এর নির্বাহী পরিচালক)
১৪. নুরজাহান বেগম (গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক)
১৫. মো. নাহিদ ইসলাম (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)
১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন)

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।