মূল লেখায় যান
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত এইমাত্রঅন্যান্য বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ৩ সদস্য নিহত ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে এইমাত্রঅন্যান্য ফের নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ এইমাত্রঅন্যান্য শিক্ষকদের জন্য মাউশির জরুরি নির্দেশ আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন এইমাত্রঅন্যান্য আমেরিকার ঘাঁটিতে ইরানের হামলা; সুপার ট্যাংকারে আগুন চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা এইমাত্রঅন্যান্য চোখেমুখে বনদস্যু আতঙ্ক আর ঋণের বোঝা মাথায় নিয়ে বনে যাচ্ছেন বনজীবীরা শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ৩ প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা এইমাত্রঅন্যান্য প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ডিপিডিসির জরুরি বার্তা ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস এইমাত্রঅন্যান্য ৬ অঞ্চলে রাতের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
বিনোদন

ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

প্রতিবেদক: স্টাফ রিপোর্টার, বাংলা ব্রিফ
ভয়াবহ যৌন হয়রানির ঘটনা জানালেন সালমানের নায়িকা

বলিউড অভিনেত্রী ডেইজি শাহ। বি-টাউনে তার অভিষেক হয় সালমান খানের হাত ধরে ‘জয় হো’ সিনেমা দিয়ে। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করলেও নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। তবে আছেন সিনেমার সঙ্গেই। কাজ করছেন সহকারী পরিচালক হিসেবে।

২০১৪ সালে বলিউডে পা রাখার পর ডেইজিকে নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। তবে স্বাধীন চিন্তার অধিকারী এই নায়িকা অনেকবারই আলোচনায় এসেছেন নিজের খোলামেলা স্বীকারোক্তির কারণে।

এবার ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানালেন নিজের সঙ্গে ঘটে যাওয়া ভয়াবহ দুটি যৌন হয়রানির ঘটনা। যার একটি ঘটেছিল নিজের শহর ডোম্বিভলিতে, অন্যটি একটি ছবির সেটে জয়পুরে।

যা নিয়ে ডেইজি বলেন, ‘ঘটনাটি বেশ কয়েক বছর আগের। সিনেমার নাম বলতে চাই না। আমরা জয়পুরের একটি বিখ্যাত মহলে গানের শুট করছিলাম। বিশাল সেট, প্রায় ৫০০ দর্শক আর ২০০ নৃত্যশিল্পীর মধ্যে আমরা শুটিং করছি। এরপর প্যাক-আপের সময় সবাই একসঙ্গে বের হতে গিয়ে শুরু হয় ঠেলাঠেলি। এই ফাঁকে কেউ একজন ইচ্ছাকৃত আমার নিতম্বে বাজেভাবে স্পর্শ করে। সঙ্গে সঙ্গে মাথায় রক্ত উঠে যায়। এরপর কিছু না দেখেই আমার পাশে লোকজনকে ঘুষি মারতে শুরু করি। আরেকটি ঘটনা আমার নিজ শহর ডোম্বিভলিতে। ফুটপাথে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি বাজেভাবে আমাকে স্পর্শ করে চলে যায়। তবে অনেক লোক থাকায় শুধু অবাক হয়েছিলাম তখন। দুটি ঘটনা এখনো আমাকে ব্যথিত করে।’

ডেইজি শাহকে এখন আর সেভাবে অভিনয়ে দেখা যায় না। তবে সালমানের এ নায়িকা কাজ করছেন ভাইজানের সঙ্গেই। তার ‘অন্তিম : দ্য ফাইনাল ট্রুথ’ সিনেমায় সহকারী পরিচালক ছিলেন ডেইজি।