মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১ এইমাত্রঅন্যান্য বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১ বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস এইমাত্রঅন্যান্য বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস বলিউডের শীর্ষ থেকে আমেরিকায় ‘শূন্য’ দিয়ে শুরু করলেন প্রিয়াঙ্কা এইমাত্রঅন্যান্য বলিউডের শীর্ষ থেকে আমেরিকায় ‘শূন্য’ দিয়ে শুরু করলেন প্রিয়াঙ্কা দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস এইমাত্রঅন্যান্য দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর এইমাত্রঅন্যান্য ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০ এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০ যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী স্বপ্নছোয়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য স্বপ্নছোয়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
অন্যান্য

পরিচয় মিলল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির 

প্রতিবেদক:
পরিচয় মিলল সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির 

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকার একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির প্রাথমিক পরিচয় পাওয়া গেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন, নাটোরের নলডাঙ্গা উপজেলার দুজন এবং রাজশাহীর বাগমারা উপজেলার একজন রয়েছেন।

নওগাঁর আত্রাই উপজেলার নিহতরা হলেন—গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামানিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন ও মো. সুমন; খরস্রোতা গ্রামের মজিদুল ও আব্দুল জলিল; উজানপই গ্রামের ফরিদ; ডুবাই গ্রামের শুভ ও সুমন; বোয়ালা গ্রামের হৃদয়; নওগাঁ গ্রামের শাহিন এবং সাদনগর গ্রামের সাগর। একই উপজেলার মিনহাজের গ্রামের একজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার নিহতরা হলেন দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির। অন্যদিকে রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম ডাংগাপাড়া এলাকার শ্যামলও এ ঘটনায় নিহত হয়েছেন।

মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যের ভিত্তিতে নিহতদের পরিচয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে পরিচয় ও অন্যান্য তথ্য নিশ্চিত করা হবে।

রিয়াদের মুসা সানাইয়া শিল্প এলাকার ওই সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুর ঘটনায় দেশে তাদের স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।