মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে: হুমায়ুন কবির জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম এইমাত্রঅন্যান্য জানা গেল মেসি-পরবর্তী আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল এইমাত্রঅন্যান্য ৩ সন্তান হত্যা মামলায় অভিযুক্ত মায়ের বিচার বাতিল সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী এইমাত্রঅন্যান্য সুড়ঙ্গে ৯ দিন কিভাবে বেঁচে ছিলেন নেপালের দুই জলবিদ্যুৎকর্মী পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি এইমাত্রঅন্যান্য পুতিনকে যুদ্ধবিরতির প্রস্তাব দিলেন জেলেনস্কি জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন এইমাত্রঅন্যান্য জামায়াত ঘোষিত লংমার্চে সাধারণ মানুষের অংশগ্রহণ নাই: রাশেদ খাঁন ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি এইমাত্রঅন্যান্য ‘ভালো হয়ে যাও মাসুদ’—আলোচিত বিআরটিএ কর্মকর্তা ঢাকায় বদলি চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু এইমাত্রঅন্যান্য চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের দুর্দান্ত শুরু
অন্যান্য

বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

প্রতিবেদক:
বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস

বিখ্যাত লাইফস্টাইল গ্যাজেট ব্র্যান্ড হাইফিউচার-এর এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। সম্প্রতি বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এবং চীনের শেনজেন ফিউচার অ্যাক্সেস টেকনোলজি কোম্পানি লিমিটেড, যারা হাইফিউচার ব্র্যান্ডের স্বত্বাধিকারি, তাদের মধ্যে একটি এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তির আওতায় বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্র্যান্ডের সকল গ্যাজেট ও স্মার্ট অ্যাক্সেসরিজের এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে কাজ করবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। প্রাথমিক পর্যায়ে দেশের বাজারে হাইফিউচার-এর স্মার্টওয়াচ, ইয়ারবাড, স্পিকার এবং হেডফোন পাওয়া যাবে। পর্যায়ক্রমে ব্র্যান্ডটির আরও আধুনিক ও উদ্ভাবনী লাইফস্টাইল গ্যাজেট বাংলাদেশের বাজারে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের হাইফিউচার বিজনেস হেড মো. সাইফুল ইসলাম বলেন, ‘হাইফিউচার বিশ্বের দ্রুত বর্ধনশীল একটি স্মার্ট গ্যাজেট ব্র্যান্ড। মাত্র চার বছরে এই ব্র্যান্ড বিশ্বের ৯০টি দেশে শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা বিশ্বাস করি, আন্তর্জাতিক মানের ডিজাইন, উন্নত প্রযুক্তি এবং প্রতিযোগিতামূলক মূল্যের সমন্বয়ে হাইফিউচার বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ গ্রাহকদের কাছে একটি জনপ্রিয় ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। স্মার্ট টেকনোলজিসের শক্তিশালী ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের মাধ্যমে দেশের প্রতিটি অঞ্চলে হাইফিউচার-এর পণ্য সহজলভ্য করা হবে।’

আগামী সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে সারাদেশের আইটি ও ইলেকট্রনিক্স মার্কেট এবং শোরুমে হাইফিউচার-এর পণ্য পাওয়া যাবে। প্রতিটি পণ্যের সঙ্গে গ্রাহকদের জন্য এক বছরের বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে।