মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক এইমাত্রঅন্যান্য বুড়িচংয়ে সীমান্তে গিয়ে মাদক সেবন যুবদল নেতার; মাতাল ৬ জনকে আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! এইমাত্রঅন্যান্য ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য এইমাত্রঅন্যান্য ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা এইমাত্রঅন্যান্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এইমাত্রঅন্যান্য লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস
অন্যান্য

৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা

প্রতিবেদক:
৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা

এসএসসি পরীক্ষায় ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন হবিগঞ্জের বাহুবল উপজেলার সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী রেজা (১৬)। তবে যে ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন তিনি ও তার পরিবার, সেই ফল আর নিজের চোখে দেখা হলো না রেজার। ফল প্রকাশের একদিন আগে শ্বাসকষ্টজনিত সমস্যায় মারা যান তিনি।

কাজী রেজা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চক্রামপুর গ্রামের কাজী বাড়ির কাজী আলফু মিয়ার একমাত্র ছেলে। চলতি বছর সানশাইন মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে হঠাৎ শ্বাসকষ্টজনিত সমস্যায় অসুস্থ হয়ে পড়েন রেজা। পরে তার মৃত্যু হয়। পরদিন সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর জানা যায়, রেজা ৪.১১ জিপিএ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

ফলাফল জানার পর স্বজনদের মধ্যে একদিকে সন্তানের সাফল্যের খবর, অন্যদিকে তাকে হারানোর বেদনা আরও তীব্র হয়ে ওঠে। যে ফলাফল ঘিরে পরিবারে আনন্দের প্রত্যাশা ছিল, রেজার মৃত্যুর কারণে সেই মুহূর্তই পরিণত হয় গভীর শোকে।

একমাত্র সন্তানকে হারিয়ে শোকাহত রেজার বাবা-মা ও স্বজনরা। সহপাঠীর আকস্মিক মৃত্যুর খবরেও ভেঙে পড়েছেন তার বন্ধুরা। তার অকাল মৃত্যুতে শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চক্রামপুর গ্রামের নিজ বাড়িতে কাজী রেজার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

রেজার পরিবারের কাছে ৪.১১ জিপিএ এখন আর শুধু একটি ফলাফল নয়; প্রিয় সন্তানকে হারানোর বেদনার সঙ্গে জড়িয়ে থাকা এক অশ্রুসিক্ত স্মৃতি।