মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ এইমাত্রঅন্যান্য শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ককটেল বিস্ফোরণে নিহত ১, আহত ১০ ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! এইমাত্রঅন্যান্য ঢাকাসহ সারাদেশের জন্য বড় দুঃসংবাদ! ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য এইমাত্রঅন্যান্য ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা এইমাত্রঅন্যান্য ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল প্রকাশের আগেই না ফেরার দেশে রেজা ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইমাত্রঅন্যান্য ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের পক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস এইমাত্রঅন্যান্য লিভারপুলে মালিকানা কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা বেজোস গাজীপুরে গৃহবধূ মৃত্যুর এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা, পরিবারের সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য গাজীপুরে গৃহবধূ মৃত্যুর এক মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা, পরিবারের সংবাদ সম্মেলন
অন্যান্য

৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য

প্রতিবেদক:
৮ মাসের অন্তঃসত্ত্বা হয়েও শুটিংয়ে দীপিকা, রাত পর্যন্ত করছেন অ্যাকশন দৃশ্য

দ্বিতীয়বার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সন্তান আগমনের অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে সরিয়ে নেননি এই অভিনেত্রী। বরং আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও রাত-দিন শুটিং করে যাচ্ছেন তিনি। এমনকি অ্যাকশন দৃশ্যেও অংশ নিচ্ছেন বলে জানা গেছে।

সম্প্রতি কাজের সময়সীমা নিয়ে দীপিকাকে ঘিরে বলিউডে নানা আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছিল। নির্দিষ্ট সময়ের বেশি কাজ না করার শর্ত দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ এবং আলোচিত ‘কল্কি ২৮৯৮ এডি’ থেকে তাকে বাদ দেওয়া হয়েছে—এমন খবরও প্রকাশিত হয়। বিষয়টি নিয়ে তার পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল।

তবে এবার সেই বিতর্কের মধ্যেই নিজের কাজের প্রতি নিষ্ঠার অন্যরকম উদাহরণ তৈরি করছেন দীপিকা। শাহরুখ খানের ‘কিং’ ছবির কাজ শেষ করে তিনি যুক্ত হয়েছেন পরিচালক অ্যাটলির বহুল আলোচিত সিনেমা ‘রাকা’র শুটিংয়ে। ছবিটির আউটডোর শুটিংয়ে নিজের অংশের কাজ সন্তান জন্মের আগেই শেষ করতে ব্যস্ত তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে ছবিটির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, আট মাসের অন্তঃসত্ত্বা হলেও রাতের শিফটেও শুটিং করছেন দীপিকা। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও তাকে দেখা যাচ্ছে। তার এমন কর্মনিষ্ঠায় মুগ্ধ ছবির পুরো টিম।

সূত্রের দাবি, সেপ্টেম্বরেই দীপিকার দ্বিতীয় সন্তানের জন্ম হওয়ার কথা। তাই তার আগেই ‘রাকা’য় নিজের অংশের শুটিং শেষ করতে চাইছেন অভিনেত্রী। প্রয়োজনে রাত পর্যন্ত সেটে থাকছেন তিনি।

ছবির সঙ্গে সংশ্লিষ্ট ওই সূত্রের ভাষ্য, দ্বিতীয় সন্তানের জন্মের আগে ‘রাকা’র কাজ গুটিয়ে ফেলাই এখন দীপিকার প্রধান লক্ষ্য। তার এই নিষ্ঠা ও পেশাদারিত্বে মুগ্ধ পুরো টিম।

তবে গর্ভাবস্থার শেষ পর্যায়ে এভাবে শুটিং চালিয়ে যাওয়ায় দীপিকার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন তার ভক্তদের একাংশ। যদিও এটি তার জন্য নতুন নয়। প্রথম সন্তান গর্ভে থাকার সময়ও তিনি শুটিং করেছিলেন। তখন ‘কল্কি ২৮৯৮ এডি’র কাজ চলছিল এবং ছবিতে বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও অংশ নিয়েছিলেন তিনি।

অ্যাটলি পরিচালিত ‘রাকা’ নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবিতে দীপিকার সঙ্গে অভিনয় করছেন অল্লু অর্জুন। আরও রয়েছেন রশ্মিকা মন্দানা, জাহ্নবী কপূর ও মৃণাল ঠাকুর। কল্পবিজ্ঞান ও ফ্যান্টাসির মিশেলে নির্মিত ছবিটিতে বড় পরিসরের অ্যাকশন দৃশ্য থাকার কথা রয়েছে। ২০২৭ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এদিকে দীপিকার হাতে রয়েছে শাহরুখ খানের ‘কিং’ ছবিটিও। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে শাহরুখ ও দীপিকার পাশাপাশি অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রাঘব জুয়াল, অভয় বর্মা, সৌরভ শুক্ল ও রানি মুখোপাধ্যায়। ২০২৬ সালের ২৪ ডিসেম্বর ছবিটি মুক্তির কথা রয়েছে।