মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১ এইমাত্রঅন্যান্য বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১ বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস এইমাত্রঅন্যান্য বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস বলিউডের শীর্ষ থেকে আমেরিকায় ‘শূন্য’ দিয়ে শুরু করলেন প্রিয়াঙ্কা এইমাত্রঅন্যান্য বলিউডের শীর্ষ থেকে আমেরিকায় ‘শূন্য’ দিয়ে শুরু করলেন প্রিয়াঙ্কা দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস এইমাত্রঅন্যান্য দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর এইমাত্রঅন্যান্য ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০ এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০ যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী স্বপ্নছোয়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য স্বপ্নছোয়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
অন্যান্য

এসএসসির ফল প্রকাশ: নিজেদের ফল নিয়ে যা বলেছিলেন দীঘি ও পূজা

প্রতিবেদক:
এসএসসির ফল প্রকাশ: নিজেদের ফল নিয়ে যা বলেছিলেন দীঘি ও পূজা

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের দিনটি শিক্ষার্থীদের জন্য আনন্দ, উত্তেজনা ও নানা অনুভূতির। একসময় দেশের তারকারাও পার হয়েছেন একই অভিজ্ঞতার মধ্য দিয়ে। অভিনয়ে প্রতিষ্ঠিত হওয়ার আগে তাঁরাও ছিলেন আর দশজন শিক্ষার্থীর মতোই। এসএসসির ফল প্রকাশের সেই সময়ের স্মৃতি শেয়ার করেছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি ও পূজা চেরী।

দীঘির জিপিএ ৩.৬১

২০১৯ সালে স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। তিনি পেয়েছিলেন জিপিএ ৩.৬১।

নিজের ফলাফল নিয়ে সন্তুষ্ট ছিলেন দীঘি। পরীক্ষার আগে ফল নিয়ে খুব বেশি প্রত্যাশাও ছিল না তাঁর। ফল প্রকাশের পর সবার আগে বাবাকে নিজের ফলাফলের কথা জানিয়েছিলেন এই অভিনেত্রী। মেয়ে ভালো ফল করায় অভিনেতা সুব্রতও খুশি হয়েছিলেন।

দীঘির কাছে তাঁর বাবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ফলাফল নিয়ে কোনো আফসোস নেই বলেও জানিয়েছেন তিনি। অভিনয় তাঁর মূল পেশা হলেও ভবিষ্যতে এর পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা রয়েছে তাঁর।

পূজা পেয়েছিলেন জিপিএ ৩.৩৩

২০১৯ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা পূজা চেরীও। বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়ে তিনি পেয়েছিলেন জিপিএ ৩.৩৩।

নিজের ফলাফল নিয়ে পূজাও সন্তুষ্ট ছিলেন। তাঁর ফলাফলে পরিবারের সবাই খুশি হয়েছিল বলে জানান তিনি।

শিশুশিল্পী হিসেবে অভিনয়জগতে যাত্রা শুরু করেন পূজা চেরী। পরে বিজ্ঞাপন ও চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। ‘নূর জাহান’, ‘পোড়ামন ২’ ও ‘দহন’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।

পড়াশোনা নিয়েও বাবা-মায়ের প্রত্যাশা ছিল পূজার প্রতি। অভিনয়ের পাশাপাশি গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে চান তিনি। এ কারণে পড়াশোনায় কোনো ধরনের ফাঁক রাখতে চান না বলেও জানিয়েছেন পূজা।