মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
শিরোনাম
এনসিপির বহিষ্কৃত নেতা  ৩ দিনের রিমান্ডে এইমাত্রঅন্যান্য এনসিপির বহিষ্কৃত নেতা  ৩ দিনের রিমান্ডে হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প এইমাত্রঅন্যান্য হরমুজ প্রণালিতে ‘১০০% নিয়ন্ত্রণ’ মার্কিন নৌবাহিনীর: ট্রাম্প ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট  এইমাত্রঅন্যান্য ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ২৭ আগস্ট  রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কি হবে জানালেন চিফ হুইপ এইমাত্রঅন্যান্য রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে কি হবে জানালেন চিফ হুইপ চট্টগ্রামে আবাসিক ভবনে গুলি: চাঁদা নাকি রাজনৈতিক প্রতিহিংসা? এইমাত্রঅন্যান্য চট্টগ্রামে আবাসিক ভবনে গুলি: চাঁদা নাকি রাজনৈতিক প্রতিহিংসা? প্রথম বাংলাদেশি হিসেবে ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে খুবি'র জুহি এইমাত্রঅন্যান্য প্রথম বাংলাদেশি হিসেবে ডিএএডির নন-প্রফিট ম্যানেজমেন্ট প্রোগ্রামে খুবি'র জুহি ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে সংবাদ সম্মেলন এইমাত্রঅন্যান্য ফ্যামিলি কার্ড নিয়ে গুজবের প্রতিবাদে নাগরপুরে সংবাদ সম্মেলন ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালবিরোধী অভিযানে দুই নারীর কারাদণ্ড এইমাত্রঅন্যান্য ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালবিরোধী অভিযানে দুই নারীর কারাদণ্ড
অন্যান্য

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

প্রতিবেদক:
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি: চিফ হুইপ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান ও জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে দলের ভেতরে এবং স্থায়ী কমিটিতে আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে দলের শীর্ষ নেতৃত্ব ও নীতিনির্ধারকদের সঙ্গে আরও কয়েক দফা বৈঠক করা হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই যোগ্য প্রার্থীর নাম যথাসময়ে দেশবাসীর সামনে তুলে ধরবে বিএনপি। দলটি সব সময় যোগ্য ও সর্বজনগ্রহণযোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করে বলেও জানান তিনি।

সংবিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। তার অনুপস্থিতিতে ডেপুটি স্পিকার কায়সার কামাল স্পিকারের দায়িত্ব পালন করছেন।

সংসদ সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজন করতে হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত আইন ও সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন।