মূল লেখায় যান
মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ৬:১৪ অপরাহ্ন
শিরোনাম
বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১ এইমাত্রঅন্যান্য বাগেরহাট জেলা হাসপাতাল চত্বরে এ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১ বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস এইমাত্রঅন্যান্য বাংলাদেশে হাইফিউচার ব্র্যান্ডের এক্সক্লুসিভ পরিবেশক হলো স্মার্ট টেকনোলজিস বলিউডের শীর্ষ থেকে আমেরিকায় ‘শূন্য’ দিয়ে শুরু করলেন প্রিয়াঙ্কা এইমাত্রঅন্যান্য বলিউডের শীর্ষ থেকে আমেরিকায় ‘শূন্য’ দিয়ে শুরু করলেন প্রিয়াঙ্কা দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস এইমাত্রঅন্যান্য দালালমুক্ত হবে ভূমিসেবা: বরিশালের ডিসির আশ্বাস ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর এইমাত্রঅন্যান্য ফেল করা শিক্ষার্থীদের বিশেষ বার্তা দিলেন শিক্ষামন্ত্রীর মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০ এইমাত্রঅন্যান্য মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান গ্রেফতার ১০ যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য যেকোনো সময় ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী স্বপ্নছোয়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত এইমাত্রঅন্যান্য স্বপ্নছোয়া মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা ও শিক্ষা সেমিনার অনুষ্ঠিত
অন্যান্য

ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালবিরোধী অভিযানে দুই নারীর কারাদণ্ড

প্রতিবেদক:
ঈশ্বরগঞ্জ হাসপাতালে দালালবিরোধী অভিযানে দুই নারীর কারাদণ্ড

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের হয়রানি ও বিভ্রান্ত করে বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার অভিযোগে দালালচক্রের তিন নারী সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত দুজনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন। অপর একজনকে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ওই তিন নারীকে আটক করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। কারাদণ্ড দেয়া দুই নারী হলেন উপজেলার জয়পুর গ্রামের মো. রহমত উল্লাহর স্ত্রী শিরিন (৩৫) এবং দক্ষিণ বড়ভাগ গ্রামের মৃত মিলনের স্ত্রী কমলা (৩৫)। অপর নারী হাটুলিয়া গ্রামের মাসুদ মিয়ার স্ত্রী রেখা বেগম (২৮) কে ১০ হাজার টাকা জরিমানা করে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।

অভিযান শেষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস উপজেলার টপ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ও স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করেন। এ সময় স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টারের ল্যাবরেটরির তাপমাত্রা নির্ধারিত মান অনুযায়ী না থাকায় ল্যাবটি বন্ধ করে তালা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে হাসপাতালে রোগী ধরতে কোনো দালাল না পাঠানোর বিষয়ে দুটি ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাউদ্দিন বিশ্বাস বলেন, ‘হাসপাতালে দালালির মাধ্যমে রোগী হয়রানি কিংবা বিভ্রান্ত করার সুযোগ নেই। দালালচক্রের সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠান কাউকেই ছাড় দেওয়া হবে না। রোগীর স্বার্থে হাসপাতাল দালালমুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।’ অভিযানের সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসাইন, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী এবং ঈশ্বরগঞ্জ থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।