মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির এইমাত্রঅন্যান্য মানুষ নামাজে এসে বলে গ্যাস নাই, গ্যাস দেন: জামায়াত আমির ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক এইমাত্রঅন্যান্য ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক ঢাকার চলমান শরীরের অ্যানাটমি: কুন্তল বাড়ৈ- এর প্রদর্শনী এইমাত্রঅন্যান্য ঢাকার চলমান শরীরের অ্যানাটমি: কুন্তল বাড়ৈ- এর প্রদর্শনী নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক এইমাত্রঅন্যান্য নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্যসহ ২ জন আটক সরকারের ছয় মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী এইমাত্রঅন্যান্য সরকারের ছয় মাসে মোটামুটি সব লক্ষ্যই পূরণ হয়েছে: রিজভী আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত ২৪ লাখ মেয়ে এইমাত্রঅন্যান্য আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষা থেকে বঞ্চিত ২৪ লাখ মেয়ে পে স্কেল বাস্তবায়নের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে বেতন কত? এইমাত্রঅন্যান্য পে স্কেল বাস্তবায়নের খসড়া চূড়ান্ত, কোন গ্রেডে বেতন কত? রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক চুক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য এইমাত্রঅন্যান্য রোনালদো-জর্জিনার বিয়ের আর্থিক চুক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
অন্যান্য

তেঁতুলিয়ার বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন

প্রতিবেদক:
তেঁতুলিয়ার বেগম খালেদা জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে অ্যাডহক কমিটি গঠন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বেগম খালেদা জিয়া বালিকা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। ঐতিহ্যবাহী নারী শিক্ষার এই প্রতিষ্ঠানের অ্যাডহহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রবীণ রাজনীতিবিদ হামিদুল হাসান লাবু।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার ভজনপুর এলাকায় অবস্থিত বিদ্যালয়টির অফিস কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন হামিদুল হাসান লাবু। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ফুল দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়। তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও সংশ্লিষ্টদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত ৯ আগস্ট হামিদুল হাসান লাবুকে সভাপতি করে চার সদস্যের অ্যাডহক কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আমিনুল হক। অনুমোদনপত্রে আগামী ছয় মাসের মধ্যে বিদ্যালয়ের নিয়মিত গভর্নিং বডি গঠন করে শিক্ষা বোর্ডের অনুমোদন নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর হামিদুল হাসান লাবু বলেন, সহযোগিতার জন্য পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির, তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীনসহ সংশ্লিষ্টদের বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। একই সাথে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন এবং সার্বিক অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা প্রয়োজন। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়টি আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১৯৯৩ সালের ১ জানুয়ারি তেঁতুলিয়া উপজেলা ও ভজনপুর ইউনিয়নসহ আশপাশের গ্রামীণ এলাকার মেয়েদের মাধ্যমিক শিক্ষার সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একই বছরের ১ মার্চ প্রতিষ্ঠানটি সরকারি স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে এটি এমপিওভুক্ত হয়। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।

জানা গেছে, এর আগে হামিদুল হাসান লাবু বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছিলেন। তবে গত এক বছর ধরে উপজেলা শিক্ষা অফিসের মাধ্যমে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির লক্ষ্যে নতুন করে তাঁকে সভাপতি করে অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।