মূল লেখায় যান
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক এমন রাস্তা, যেখানে গাড়ি নিজে থেকেই উঁচুতে ওঠে! আসলে কী ঘটে সেখানে? এইমাত্রঅন্যান্য এমন রাস্তা, যেখানে গাড়ি নিজে থেকেই উঁচুতে ওঠে! আসলে কী ঘটে সেখানে? সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী এইমাত্রঅন্যান্য সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী হরমুজগানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান এইমাত্রঅন্যান্য হরমুজগানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল কিংবদন্তি জিমি রিমার আর নেই এইমাত্রঅন্যান্য ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল কিংবদন্তি জিমি রিমার আর নেই নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ এইমাত্রঅন্যান্য নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ এইমাত্রঅন্যান্য যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’
অন্যান্য

কলাপাড়ায় দেশের প্রথম বন্যপ্রাণী চিকিৎসাকেন্দ্র “এনিমেল শেড” উদ্বোধন

প্রতিবেদক:
কলাপাড়ায় দেশের প্রথম বন্যপ্রাণী চিকিৎসাকেন্দ্র “এনিমেল শেড” উদ্বোধন

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশে প্রথমবারের মত জেলা প্রশাসকের উদ্যোগে উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পূর্ণবাসনের জন্য “এনিমেল শেড” উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) শেষ বিকেলে উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পটুয়াখালী জেলা প্রশাসক (যুগ্ন সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এ “এনিমেল শেড” উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুজ্জামান , উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, উপজেলা বন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মনিরুজ্জামান, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, এনিমেল লাভার পটুয়াখালী শাখার সদস্য মোহাম্মদ বাইজীদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মীরা। প্রধান অতিথির বক্তব্যে ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, বলেন স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল লাভার্স এর কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। তাই জেলা প্রশাসনের উদ্যোগে বন্যপ্রাণী পরিচর্যা ও চিকিৎসার জন্য এই এলিমেল শেডটি নির্মাণ করা হয়েছে।

এনিমেল লাভার্স এর সদস্যরা বিভিন্ন বিষধর সাপ ও হিংস্র প্রাণী উদ্ধার করতে আধুনিক সরঞ্জামের প্রয়োজন। তারা আমাদের কাছে চাহিদা পত্র দিলে অবশ্যই তা বিবেচনায় নিয়ে তাদেরকে সরঞ্জামাদি দেওয়ার ব্যবস্থা করা হবে। সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে প্রাণীকুল বাঁচাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি সদস্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবেন আমরা জেলা প্রশাসন সব সময় আপনাদের পাশে আছি ।