মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ

প্রতিবেদক:
নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর থেকেই দেশে আইনশৃঙ্খলার অবনতি, দুর্নীতি ও অব্যবস্থাপনা বেড়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে এনসিপির গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, সরকারের সময় দেশে ‘বাবা-মায়ের দোয়া কমিটি’ গঠনের প্রবণতা দেখা দিয়েছে। সরকারের অব্যবস্থাপনার কারণে তেলের দাম বাড়ছে এবং পর্যাপ্ত বিদ্যুৎ ও গ্যাসের সরবরাহ নেই। তার দাবি, গণভোটে জনগণ ‘হ্যাঁ’ ভোট দেওয়ার পরও এর রায় বাস্তবায়ন করা হয়নি। এ কারণে তিনি সরকারকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দেন।

তিনি আরও বলেন, দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাসের মধ্যে বর্তমান বিএনপি সরকার লোডশেডিংয়ের ইতিহাস ভেঙেছে। দেশের মানুষ তীব্র জ্বালানি সংকটে ভুগছে, যার জন্য সরকারের লুটপাট ও দুর্নীতিকে দায়ী করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছিলেন। কিন্তু পাঁচ মাসের মধ্যেই সেই পরিকল্পনার বাস্তব চিত্র দেশের মানুষ দেখতে পেয়েছে।

এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, বর্তমান সরকার জনগণের পরিবর্তে ব্যবসায়ী ও মাফিয়াদের স্বার্থ রক্ষা করছে। নির্বাচনে অর্থের জোগান দেওয়া ব্যক্তিদের হাতে সরকার দেশ তুলে দিচ্ছে এবং নির্বাচনে পরাজিত ব্যক্তিদের প্রশাসনের বিভিন্ন পদে বসানো হচ্ছে। একই সঙ্গে প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি।

ইউএনওদের ওপর চাপ সৃষ্টি ও তাদের মারধরের ঘটনাও তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ আগামী দিনে সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে। তিনি জানান, সরকারবিরোধী নতুন আন্দোলন সামনে আসছে।