মূল লেখায় যান
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক এমন রাস্তা, যেখানে গাড়ি নিজে থেকেই উঁচুতে ওঠে! আসলে কী ঘটে সেখানে? এইমাত্রঅন্যান্য এমন রাস্তা, যেখানে গাড়ি নিজে থেকেই উঁচুতে ওঠে! আসলে কী ঘটে সেখানে? সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী এইমাত্রঅন্যান্য সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী হরমুজগানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান এইমাত্রঅন্যান্য হরমুজগানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল কিংবদন্তি জিমি রিমার আর নেই এইমাত্রঅন্যান্য ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল কিংবদন্তি জিমি রিমার আর নেই নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ এইমাত্রঅন্যান্য নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ এইমাত্রঅন্যান্য যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’
অন্যান্য

প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি

প্রতিবেদক:
প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার (১৪ আগস্ট) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশ সরকারপ্রধানকে দ্বিপক্ষীয় সফরের পাশাপাশি ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছে ভারত। তিনি জানান, উভয় আমন্ত্রণই ইতোমধ্যে বাংলাদেশের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এ বিষয়ে নতুন কোনো অগ্রগতি হলে তা পরবর্তীতে জানানো হবে।

ব্রিফিংয়ে বাংলাদেশে জ্বালানি সরবরাহ নিয়েও ভারতের অবস্থান তুলে ধরেন জয়সওয়াল। বাংলাদেশে চলমান জ্বালানি সংকট এবং অতিরিক্ত জ্বালানি সহায়তার অনুরোধের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ভারত ইতিবাচকভাবে বিবেচনা করছে।

তিনি জানান, ডিজেল সরবরাহের বিষয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটি চলমান চুক্তি রয়েছে, যা এখনো কার্যকর আছে। তবে অতিরিক্ত ডিজেল সরবরাহের অনুরোধ বিবেচনার ক্ষেত্রে ভারতের অভ্যন্তরীণ চাহিদা, নিজস্ব শোধনক্ষমতা এবং দেশে ডিজেলের সামগ্রিক প্রাপ্যতা বিবেচনায় নেওয়া হবে।