মূল লেখায় যান
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ ইস্যুতে অবস্থান স্পষ্ট করল দিল্লি সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক এমন রাস্তা, যেখানে গাড়ি নিজে থেকেই উঁচুতে ওঠে! আসলে কী ঘটে সেখানে? এইমাত্রঅন্যান্য এমন রাস্তা, যেখানে গাড়ি নিজে থেকেই উঁচুতে ওঠে! আসলে কী ঘটে সেখানে? সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী এইমাত্রঅন্যান্য সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী হরমুজগানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান এইমাত্রঅন্যান্য হরমুজগানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ও দামি ড্রোন ভূপাতিত করল ইরান ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল কিংবদন্তি জিমি রিমার আর নেই এইমাত্রঅন্যান্য ম্যানচেস্টার ইউনাইটেড ও আর্সেনাল কিংবদন্তি জিমি রিমার আর নেই নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ এইমাত্রঅন্যান্য নির্বাচিত সরকার আসার পর থেকেই দেশে বাবা-মায়ের দোয়া কমিটি হচ্ছে: নাহিদ যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ এইমাত্রঅন্যান্য যুক্তরাজ্যের নতুন নাম ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’
অন্যান্য

সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক

প্রতিবেদক:
সুনামগঞ্জে ২২ লাখ টাকার অবৈধ ভারতীয় পন্যসহ ২ জন আটক

ভারত থেকে চোরাই পথে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা সীমান্ত এলাকা দিয়ে আসা বিপুল পরিমাণ জিরা ও ফুসকার চালান ভর্তি একটি কাভারভ্যান জব্দ করা সহ এর সাথে জড়িত দুই যুবককে আটক করেছে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শুক্রবার (১৪ আগষ্ট) ভোরে চোরাচালান বিরোধী অভিযানে উপজেলার পলাশ ইউনিয়নের পলাশ বাজার থেকে আটক করা হয়। জব্দ করা এসব পন্যের আনুমানিক মূল্য ২২ লক্ষাধিক টাকার বেশি।

আটককৃতরা হলেন,ঢাকা কেরানীগঞ্জের দক্ষিণ কেরানীগঞ্জ থানার ধলেম্বর গ্রামের মণির হোসেনের ছেলে বিল্লাল মিয়া(৩০) ও মুন্সীগঞ্জ জেলার মুন্সীগঞ্জ থানার দক্ষিণ চর্মচোরা গ্রামের বিল্লাল খাঁনের ছেলে মোঃ সজীব হোসেন (২৪)।

ডিবি পুলিশ জানায়,উপজেলার পলাশ বাজারে রাস্তার উপরে একটি কাভারভ্যান করে অবৈধ ভারতীয় পন্য সামগ্রিই পাচারের উদ্দেশ্য অবস্থান করছে। এসমন গোপন সংবাদের ভিত্তিত্বে ‎সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই সাব্বির হাসান, ডিবি পুলিশের সদস্য মণির হোসেন,ইমরান হোসেনসহ একটি দল অভিযান চালিয়ে কাভারভ্যানটি আটক করে। পরে কাভারভ্যানের ভেতরে ৩৭ বস্তা ভারতীয় অবৈধ জিরা,৩২ বস্তা ফুসকা সহ চোরাচালানের সাথে জড়িত দুই চোরাকারবারীকে আটক করে। আনুমানিক কাভারভ্যান ১০ লাখ টাকা এবং জিরা ও ফুসকার মূল্য ১২ লাখ টাকা সহ মোট ২২ লাখ টাকার এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এস আই মোঃ সাব্বির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,সুনামগঞ্জ জেলাকে মাদক,জুয়াসহ সকল অপরাধ দমন করে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আমাদের পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের অভিযান অব্যাহত আছে। এই ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।