মূল লেখায় যান
শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু এইমাত্রঅন্যান্য সামিট এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ শুরু পুলিশকে সহযোগিতা করে আসামির মারধরের শিকার এইচএসসি পরীক্ষার্থী; অপহরণ চেষ্টার অভিযোগ এইমাত্রঅন্যান্য পুলিশকে সহযোগিতা করে আসামির মারধরের শিকার এইচএসসি পরীক্ষার্থী; অপহরণ চেষ্টার অভিযোগ কলাবাগান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মিজানুর, শেষ লোকেশন গাজীপুর এইমাত্রঅন্যান্য কলাবাগান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ মিজানুর, শেষ লোকেশন গাজীপুর বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা, সরবরাহ নিয়ে দিল্লির জবাব এইমাত্রঅন্যান্য বাংলাদেশের বাড়তি ডিজেল চাহিদা, সরবরাহ নিয়ে দিল্লির জবাব পুরানপাড়ায় ওল্ড স্টার ফুটবল প্রীতি ম্যাচ, খেলাধুলায় সম্প্রীতির বার্তা এইমাত্রঅন্যান্য পুরানপাড়ায় ওল্ড স্টার ফুটবল প্রীতি ম্যাচ, খেলাধুলায় সম্প্রীতির বার্তা জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ এইমাত্রঅন্যান্য জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ এলএনজি সরবরাহে নতুন ধাক্কা, ফের বন্ধ এক্সিলারেট এইমাত্রঅন্যান্য এলএনজি সরবরাহে নতুন ধাক্কা, ফের বন্ধ এক্সিলারেট জামিনের পর তিশা, ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’ এইমাত্রঅন্যান্য জামিনের পর তিশা, ‘স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে’
অন্যান্য

জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ

প্রতিবেদক:
জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ

জনপ্রিয় মার্কিন পপ তারকা সেলেনা গোমেজ আইনি জটিলতায় জড়িয়েছেন। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা তার প্রতিষ্ঠান ‘ওয়ান্ডারমাইন্ড’-এর বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ উঠেছে। এ মামলায় সেলেনার পাশাপাশি তার মা ম্যান্ডি টিফি এবং প্রতিষ্ঠানের সাবেক অংশীদার ড্যানিয়েলা পিয়ারসনের নামও রয়েছে।

অভিযোগকারীদের দাবি, ওয়ান্ডারমাইন্ডে বিপুল অর্থ বিনিয়োগ করে তারা প্রতারণার শিকার হয়েছেন। ‘ওয়ান্ডারমাইন্ড এসআরএস ৪৪ এলএলসি’ ও ‘বেসপোক ওয়ান্ডারমাইন্ড এলএলসি’ নামের দুটি প্রতিষ্ঠান ওয়ান্ডারমাইন্ড গ্লোবাল, সেলেনা গোমেজ, ম্যান্ডি টিফি ও ড্যানিয়েলা পিয়ারসনের বিরুদ্ধে মামলা করেছে।

মামলার নথিতে অভিযোগ করা হয়েছে, ওয়ান্ডারমাইন্ডকে বিনিয়োগকারীদের কাছে একটি সম্ভাবনাময় ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরা হয়েছিল। কিন্তু বাস্তবে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা ছিল বেশ নাজুক। বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গোপন এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, ওয়ান্ডারমাইন্ডের প্রচারে সেলেনা গোমেজের জনপ্রিয়তাকে কাজে লাগানো হয়। বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান ও সাক্ষাৎকারে তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে ড্যানিয়েলা পিয়ারসনের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের বিষয়টি তুলে ধরে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়েছিল বলে দাবি করা হয়েছে।

জালিয়াতির অভিযোগে আইনি ঝামেলায় সেলেনা গোমেজ

তবে অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির আর্থিক সংকটের বিষয়টি প্রায় তিন বছর ধরে আড়ালে রাখা হয়েছিল। এমনকি সম্ভাব্য দেউলিয়াত্বের ঝুঁকি সম্পর্কেও বিনিয়োগকারীদের যথাযথভাবে জানানো হয়নি। ফলে প্রকৃত পরিস্থিতি সম্পর্কে না জেনেই তারা ওয়ান্ডারমাইন্ডে অর্থ বিনিয়োগ করে গেছেন।

২০২৫ সালের সেপ্টেম্বরে ‘দ্য কাট’-এ প্রকাশিত একটি প্রতিবেদনের পর ওয়ান্ডারমাইন্ডের আর্থিক ও ব্যবস্থাপনাগত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। ওই প্রতিবেদনে প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ সংকটের বিভিন্ন দিক উঠে আসে। এরপর বিনিয়োগকারীরা বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করেন এবং শেষ পর্যন্ত আইনি পদক্ষেপ নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দাবি করেছেন। তবে সেলেনা গোমেজ, তার মা কিংবা অন্য অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। মামলার বিচারিক প্রক্রিয়ায় অভিযোগগুলোর সত্যতা যাচাই হবে।