মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

পুলিশকে সহযোগিতা করে আসামির মারধরের শিকার এইচএসসি পরীক্ষার্থী; অপহরণ চেষ্টার অভিযোগ

প্রতিবেদক:
পুলিশকে সহযোগিতা করে আসামির মারধরের শিকার এইচএসসি পরীক্ষার্থী; অপহরণ চেষ্টার অভিযোগ

পটুয়াখালীর বাউফলে মামলার আসামি গ্রেফতারে পুলিশকে সহযোগিতা করায় বাপ্পি মৃধা (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থীকে অপহরণের চেষ্টা ও মারধর করার অভিযোগ উঠেছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের সাইকেলব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

বিকেলে বাপ্পি মৃধাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পরে পরিবারের সঙ্গে বাউফল থানায় হাজির হয়ে অভিযোগ জানান ভুক্তভোগী শিক্ষার্থী।

জানা গেছে, ভুক্তভোগীর চাচা নাসির মৃধার সঙ্গে প্রতিবেশী শহিদুল ইসলামের জমিজমা সংক্রান্ত বিরোধের মামলা চলমান রয়েছে। ওই মামলায় শহিদুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত বৃহস্পতিবার ভোররাতে শহিদুল ইসলামকে গ্রেফতার করতে পুলিশকে সহযোগিতা করেন বাপ্পি।

ভুক্তভোগী বাপ্পি মৃধার অভিযোগ, শহিদুল ইসলাম গ্রেফতার হওয়ার কারণেই একই মামলার অপর আসামি রুহুল ইসলাম তাকে অপহরণ চেষ্টা চালায় এবং এসময় তাকে মারধর করেন। অপহরণ চেষ্টা ও মারধরের সময় রুহুল ইসলামের সঙ্গে একাধিক অজ্ঞাত ব্যক্তি ছিলেন।

এদিকে অভিযুক্ত রুহুল ইসলামের মুঠোফোন নম্বর সংযোগ বিচ্ছিন্ন থাকায় এ বিষয়ে তার মন্তব্য জানা সম্ভব হয়নি।

ঘটনার বিষয় বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’