শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তি আটক
জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মহাদান ইউনিয়নের হাজী বাড়ী মোড় এলাকা থেকে আনোয়ার হোসেনকে (৪৫) আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৯টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নে পারিবারিক বিরোধ নিরসনে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে পরিবারের সকলে উপস্থিত থাকার সুযোগে প্রতিবেশী দাদা আনোয়ার হোসেন ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি তার মা ও পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা গ্রামের কয়েকজনকে অবহিত করেন। পরে স্থানীয়রা আনোয়ারকে পুলিশে দেয়।
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার প্রস্তুতি চলছে।
