মূল লেখায় যান
বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা এইমাত্রঅন্যান্য যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াকে ‘ইরানের নতুন ভূখণ্ড’ ঘোষণা সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ এইমাত্রঅন্যান্য সরকারি প্রকল্পের লোগো ব্যবহার করে প্রতারণার অভিযোগ, প্রশিক্ষণ শেষেও নেই সনদ ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভাঙ্গা গোলচত্বরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জনের মৃত্যু সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য সহপাঠীর মায়ের চিকিৎসায় শিক্ষার্থীদের ভালোবাসা, পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ এইমাত্রঅন্যান্য যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা লোপাট, চীনা নাগরিকসহ গ্রেপ্তার ২ ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু এইমাত্রঅন্যান্য ভূরুঙ্গামারীতে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য নিজ বাড়ি থেকে জনপ্রিয় অভিনেতার মরদেহ উদ্ধার নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড এইমাত্রঅন্যান্য নেত্রকোণায় বালু ও নিষিদ্ধ জাল জব্দ, ভুয়া দন্ত চিকিৎসকসহ ৬ জনের দণ্ড
অন্যান্য

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট

প্রতিবেদক:
বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চাইলেন দোয়া ও ভোট

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে কেঁদেছেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতাকর্মীদের কাছে দোয়া চাওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৯ আগস্ট) জাতীয় সংসদ ভবনের সরকারি দলের সভাকক্ষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় দলীয় সংসদ সদস্যদের মির্জা ফখরুলের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের বরাত দিয়ে জানা যায়, বক্তব্যের শুরুতেই আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় তিনি প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্মরণ করেন এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিএনপিতে যোগ দেওয়ার পর জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। দায়িত্ব পালনকালে কোনো ভুলত্রুটি হয়ে থাকলে কিংবা অজান্তে কারও মনে আঘাত দিয়ে থাকলে তিনি ক্ষমাপ্রার্থী বলে জানান।

তিনি বলেন, দল তাকে যে সম্মান ও দায়িত্ব দিয়েছে, জীবন দিয়ে হলেও তিনি সেই সম্মান রক্ষা করবেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করবেন না বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিদায়ী বক্তব্যে মির্জা ফখরুল নেতাকর্মীদের কাছে নিজের জন্য দোয়া চান। একই সঙ্গে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তাকে ভোট দেওয়ার জন্য বিএনপির সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

দলের মহাসচিবের দায়িত্ব থেকে বিদায়ের মুহূর্তে মির্জা ফখরুলের আবেগঘন বক্তব্য এবং কান্নার ঘটনায় সভায় উপস্থিত নেতাকর্মীদের মধ্যেও আবেগঘন পরিবেশ তৈরি হয়।