মূল লেখায় যান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিএমপি'র পাঁচ থানার ওসি পদে রদবদল এইমাত্রঅন্যান্য সিএমপি'র পাঁচ থানার ওসি পদে রদবদল ইসরায়েল পরমাণু অস্ত্র ধ্বংস করলেই অঞ্চলে শান্তি আসবে এইমাত্রঅন্যান্য ইসরায়েল পরমাণু অস্ত্র ধ্বংস করলেই অঞ্চলে শান্তি আসবে রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার এইমাত্রঅন্যান্য রেসিং ট্র্যাকে ভয়াবহ দুর্ঘটনা, কেমন আছেন অজিত কুমার ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্য-সমর্থিত জলবায়ু প্রকল্প এইমাত্রঅন্যান্য বাংলাদেশে বন্ধ হচ্ছে যুক্তরাজ্য-সমর্থিত জলবায়ু প্রকল্প সীতাকুণ্ডে জাহাজ ভাঙার দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান এইমাত্রঅন্যান্য সীতাকুণ্ডে জাহাজ ভাঙার দুর্ঘটনায় নিহত ১০ শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার এইমাত্রঅন্যান্য ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি এইমাত্রঅন্যান্য ২ প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, পরিপত্র জারি
অন্যান্য

মাঠে খেলতে খেলতেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

প্রতিবেদক:
মাঠে খেলতে খেলতেই প্রাণ গেল পর্তুগিজ ফুটবলারের

মাঠে খেলতে খেলতেই প্রাণ হারালেন ওয়েস্ট ব্রমের সাবেক মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সে পর্তুগালের লিসবনে এক প্রীতি ম্যাচ চলাকালে আকস্মিকভাবে মাঠে লুটিয়ে পড়ে মারা যান এই পর্তুগিজ ফুটবলার।

শনিবার (২২ আগস্ট) পর্তুগালের তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ লিগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলছিলেন কাস্ত্রো। ম্যাচের একপর্যায়ে হঠাৎ মাঠে পড়ে যান তিনি। তাৎক্ষণিকভাবে চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করা হলেও মাঠেই তার মৃত্যু হয়। মর্মান্তিক এ ঘটনায় ম্যাচটি বাতিল করা হয়।

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে কাস্ত্রোর পরিবারের সদস্য, বন্ধু এবং সংশ্লিষ্ট ক্লাবগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে রিয়াল স্পোর্টস ও এস্ত্রেলা দা আমাদোরাও।

২০২১ সালে ওয়েস্ট ব্রমের একাডেমিতে যোগ দেন কাস্ত্রো। পরবর্তীতে ক্লাবটির মূল দলেও খেলার সুযোগ পান তিনি। লিগ কাপের ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলেই সিনিয়র ফুটবলে অভিষেক হয় তার। এরপর বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে ধারে খেলেন এই মিডফিল্ডার। ২০২৩ সালে ওয়েস্ট ব্রম ছাড়েন তিনি।

কাস্ত্রোর আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ওয়েস্ট ব্রম। তার স্মরণে বার্নলির বিপক্ষে ম্যাচে দলের খেলোয়াড় ও স্টাফরা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।