মূল লেখায় যান
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত এইমাত্রঅন্যান্য সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম এইমাত্রঅন্যান্য আমানত ফেরত পাচ্ছেন ৪ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকরা, আসছে নতুন স্কিম দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা ও জ্বালানি সরবরাহে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে’ এইমাত্রঅন্যান্য ‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে’ বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী এইমাত্রঅন্যান্য বাংলাদেশ-ভারত কেউ কারও বড় বা ছোট নয়: দিনেশ ত্রিবেদী ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি এইমাত্রঅন্যান্য ধর্ষণের খবর প্রকাশের মামলায় দুই মাস পর কারামুক্ত সাংবাদিক রাব্বি আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন এইমাত্রঅন্যান্য আলোচিত নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এক প্রতিষ্ঠিত সত্য ও মুসলিম উম্মার শাশ্বত উৎসব এইমাত্রঅন্যান্য পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন এক প্রতিষ্ঠিত সত্য ও মুসলিম উম্মার শাশ্বত উৎসব
অন্যান্য

‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে’

প্রতিবেদক:
‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে’

জামায়াতে ইসলামীর নেতারা মিথ্যা তথ্য প্রচার করেন বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও একই ধরনের ‘মিথ্যাচার’ শিখেছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (২৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খান।

পোস্টে তিনি অভিযোগ করেন, জামায়াত নেতা হামিদুর রহমান আযাদ বিএনপি সরকারের ছয় মাসে ৫১২ জন গুম হয়েছেন বলে দাবি করেছেন। এ সময় নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা পাশে থাকলেও ওই বক্তব্যের বিষয়ে কেউ কোনো প্রতিবাদ করেননি বলে দাবি করেন তিনি।

রাশেদ খান বলেন, জামায়াতের নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা তথ্য প্রচার করেন। এমনকি ‘বিসমিল্লাহ’ বলে মিথ্যা শুরু করার বিষয়েও তিনি সমালোচনা করেন।

তিনি আরও বলেন, ‘নতুন বন্দোবস্তের দল’ হিসেবে পরিচিত এনসিপি জামায়াত নেতৃত্বাধীন জোটে গিয়ে একই ধরনের মিথ্যাচার শিখেছে।

‘জামায়াত বিসমিল্লাহ বলে মিথ্যা শুরু করে, এনসিপিও শিখেছে’

সোমবার দুপুরে সরকারের ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে সংবাদ সম্মেলন করে এনসিপি। এ প্রসঙ্গে রাশেদ খান বলেন, দলটি সরকারের ১৮০ দিনের ব্যর্থতা তুলে ধরার কথা বললেও তাদের বক্তব্যও হামিদুর রহমান আযাদের বক্তব্যের মতো ‘অপতথ্যে ভরপুর’।

রাশেদ খান দাবি করেন, আত্মবিশ্বাসের সঙ্গে গুজব, মিথ্যা ও প্রচারণা চালানোর ক্ষেত্রে জামায়াত-এনসিপি ইতোমধ্যে ‘চ্যাম্পিয়ন’ হয়েছে।

তিনি বলেন, সরকারের ১৮০ দিনের কর্মকাণ্ডের মূল্যায়নের পাশাপাশি বিরোধী দলগুলো ছয় মাসে কী ধরনের গুজব, প্রচারণা ও ঘৃণা ছড়িয়েছে, তারও মূল্যায়ন হওয়া প্রয়োজন।