মূল লেখায় যান
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, যেকোনো ধরনের সহযোগিতার বার্তা এইমাত্রঅন্যান্য নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, যেকোনো ধরনের সহযোগিতার বার্তা পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল এইমাত্রঅন্যান্য পাংশার বৃত্তিডাঙ্গায় ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এইমাত্রঅন্যান্য খাগড়াছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নেপালে যেভাবে রাবিশ জমে তৈরি হয়েছিল কৃত্রিম মৃত্যুফাঁদ, মুহূর্তেই বিস্ফোরণে ঝরল শতাধিক প্রাণ এইমাত্রঅন্যান্য নেপালে যেভাবে রাবিশ জমে তৈরি হয়েছিল কৃত্রিম মৃত্যুফাঁদ, মুহূর্তেই বিস্ফোরণে ঝরল শতাধিক প্রাণ জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর এইমাত্রঅন্যান্য জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা এইমাত্রঅন্যান্য কিশোরগঞ্জে ফেসবুকে ‘পরাজিত’ লিখে কলেজ ছাত্রের আত্মহত্যা ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার এইমাত্রঅন্যান্য ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ, কেমন আছেন অপু বিশ্বাসরা এইমাত্রঅন্যান্য নেপালে বন্যায় ৪০০ পর্যটক নিখোঁজ, কেমন আছেন অপু বিশ্বাসরা
অন্যান্য

ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার

প্রতিবেদক:
ইয়াবাসহ গ্রেপ্তারের পর ছাত্রদল নেতা আজীবনের জন্য বহিষ্কার

বগুড়ার নন্দীগ্রামে উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম (৩৬) ১২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তারের পর দল থেকে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বগুড়া জেলা ছাত্রদলের সহদপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলামকে আজীবন বহিষ্কারের বিষয়টি জানানো হয়। ওই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ তার বহিষ্কারের সিদ্ধান্তটি অনুমোদন করেন।

এবিষয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে রবিউল ইসলামকে বহিষ্কারের সুপারিশ করা হয়েছিল। বগুড়া জেলা ছাত্রদলের সিদ্ধান্তে তাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।