মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ এইমাত্রঅন্যান্য জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে খলিলুর রহমানের শপথ মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় এইমাত্রঅন্যান্য মা-বাবা ভুল পথে চললে সন্তানের করণীয় মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? এইমাত্রঅন্যান্য মালয়েশিয়ায় ‘ফ্লাইং ডক্টর’ সেবার হেলিকপ্টার বিধ্বস্ত, কি ঘটে ছিল? সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ এইমাত্রঅন্যান্য সরকারী নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এইমাত্রঅন্যান্য ইরানকে সাহায্য করায় ৩৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন এইমাত্রঅন্যান্য শিশুর বারবার পেটের সমস্যা, বমি? কোন ৩ পানীয় দিতে পারেন তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এইমাত্রঅন্যান্য তারেক রহমানের যোগদান নিয়ে যে তথ্য দিলো ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার এইমাত্রঅন্যান্য দেশের ১২ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দিল সরকার
অন্যান্য

জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর

প্রতিবেদক:
জবিতে ৮ বিভাগে ১৪ শিক্ষক নিয়োগ, আবেদন শেষ ১৬ সেপ্টেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আটটি বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে ১৪ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে আবেদনপ্রক্রিয়া, যোগ্যতা ও সময়সীমাসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ জাহিদ আলম বিষয়টি নিশ্চিত করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, সহকারী অধ্যাপক পদে দুজন এবং প্রভাষক পদে ১২ জন নিয়োগ দেওয়া হবে। সহকারী অধ্যাপক পদে সমাজকর্ম বিভাগে একজন এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন নিয়োগ পাবেন।

অন্যদিকে প্রভাষক পদে সংগীত বিভাগে দুজন, নাট্যকলা বিভাগে দুজন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে একজন, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে দুজন, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে একজন, ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে একজন, প্রিন্ট মেকিং বিভাগে একজন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগে একজনকে নিয়োগ দেওয়া হবে।

নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে। পদভেদে প্রয়োজনীয় যোগ্যতা ও শর্তাবলি বিজ্ঞপ্তিতে বিস্তারিত উল্লেখ করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের প্রথমে বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন সম্পন্ন করার পর ফরমের প্রিন্ট কপি নিতে হবে। আবেদন ফি ৬০০ টাকা, যা নগদ অথবা রকেটের মাধ্যমে পরিশোধ করা যাবে।

আবেদনের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্রের সত্যায়িত অনুলিপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র জমা দিতে হবে। পাশাপাশি সদ্য তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত রঙিন ছবি এবং অনলাইনে পূরণ করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্রের আট সেট জমা দিতে হবে।

আবেদনপত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি জমা দেওয়া যাবে। এ ছাড়া ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও আবেদন পাঠানোর সুযোগ রয়েছে। তবে চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

*আবেদনের শেষ সময় ১৬ সেপ্টেম্বর ২০২৬।* শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, অভিজ্ঞতা, সাধারণ শর্তাবলি ও আবেদনপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রয়োজন অনুযায়ী উল্লেখিত পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।