মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৩ অপরাহ্ন
শিরোনাম
ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  এইমাত্রঅন্যান্য ছয় দফা দাবিকে সামনে রেখে লংমার্চ কর্মসূচি পালন করা হবে: দ্বীন মোহাম্মদ  হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ এইমাত্রঅন্যান্য হাসিনা-আজিজসহ ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ এইমাত্রঅন্যান্য ১৯ কিলোমিটারের লক্ষ্যে খনন ২১ কিলোমিটার, সরকারি কোষাগারে ফেরত ৪০ লাখ দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এইমাত্রঅন্যান্য দেশকে অস্থিতিশীল করতে মানুষকে উসকানি দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স এইমাত্রঅন্যান্য এপস্টেইনের ১৪ সহযোগীর নাম প্রকাশ, তালিকায় সাবেক প্রিন্স সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ এইমাত্রঅন্যান্য সৌদি তেলবাহী সুপারট্যাংকারে ইরানের হামলা, নিহত ২ টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ এইমাত্রঅন্যান্য টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন এইমাত্রঅন্যান্য আগামী রোববার নবম পে-স্কেলের প্রজ্ঞাপন
অন্যান্য

টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

প্রতিবেদক:
টঙ্গীতে বস্তিবাসীদের পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের টঙ্গীর হাজী মাজার বস্তি উচ্ছেদের প্রতিবাদ এবং পুনর্বাসনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েক হাজার বস্তিবাসী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে এই কর্মসূচি পালিত হয়।

​পূর্বঘোষণা অনুযায়ী বস্তিবাসীরা হাজী মাজার বস্তি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন।

মিছিলটি টঙ্গী বাজার থেকে শুরু করে টঙ্গী স্টেশন রোড এলাকা প্রদক্ষিণ করে পূণরায় বিএরটি ফ্লাইওভারের ওপর টঙ্গী বাজার অংশে এসে অবস্থান নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে। এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘণ্টাব্যাপী আন্দোলনের পর প্রশাসনের আশ্বাসে বস্তিবাসীরা রাস্তা ছেড়ে চলে যান এবং যান চলাচল স্বাভাবিক হয়।

​বিক্ষোভে অংশ নেওয়া বস্তিবাসীরা অভিযোগ করেন, গুটিকয়েক মাদক ব্যবসায়ীর অপকর্মের দায় সাধারণ বস্তিবাসীদের ওপর চাপিয়ে তাঁদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে। কোনো ধরনের পুনর্বাসন ছাড়া এই উচ্ছেদ মেনে নেওয়া যায় না।

​সরকারের কাছে দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়ে আন্দোলনকারীরা জানান, স্থায়ী ব্যবস্থা না হওয়া পর্যন্ত তাঁদের বর্তমান স্থানেই বসবাসের সুযোগ দিতে হবে। প্রকৃত মাদক কারবারিদের নির্মূলে সাধারণ বস্তিবাসীরাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।