মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে - মৃত্যু নিয়ে রহস্য এইমাত্রঅন্যান্য গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে – মৃত্যু নিয়ে রহস্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ এইমাত্রঅন্যান্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ এইমাত্রঅন্যান্য পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর এইমাত্রঅন্যান্য প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস
অন্যান্য

সাংবাদিক সংগঠন যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, সভাপতি রিটন–সম্পাদক সাগর

প্রতিবেদক:
সাংবাদিক সংগঠন যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ, সভাপতি রিটন–সম্পাদক সাগর

যশোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘যশোর রিপোর্টার্স ইউনিটি’ (জেআরইউ)-এর আত্মপ্রকাশ হয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে সংগঠনটি যাত্রা শুরু করেছে।

নবগঠিত কমিটিতে ডি বিসি নিউজ ও দ্য ডেইলি অবজারভারের স্টাফ রিপোর্টার সাকিরুল কবীর রিটনকে সভাপতি এবং দেশ টিভির যশোর জেলা প্রতিনিধি সালাহ্উদ্দীন সাগরকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির সহসভাপতি হয়েছেন শিকদার খালিদ ও বিএম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, সাংগঠনিক সম্পাদক ওবাইদুল ইসলাম অভি, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ তাজ হোসেন তাজু, দপ্তর সম্পাদক মিরাজুল কবীর টিটো, কোষাধ্যক্ষ খন্দকার তরিকুল ইসলাম এবং প্রচার সম্পাদক এমএইচ উজ্জ্বল।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন হারুন অর রশীদ, মোস্তাকিম আল রাব্বি সাকিব, জহুরুল ইসলাম, সিরাজুল ইসলাম, ইলিয়াস সাজু বাদশা ও রোহিত হোসেন রনি।

সংগঠনটির লক্ষ্য যশোরে কর্মরত পেশাদার সাংবাদিকদের ঐক্য, পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করা। পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়, অনিয়ম-দুর্নীতি, নাগরিক সমস্যা ও উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জনসচেতনতা ও জনমত গঠনে কাজ করবে সংগঠনটি।

নেতৃবৃন্দ জানান, রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক যোগাযোগের সেতুবন্ধন হিসেবে ভূমিকা রাখবে যশোর রিপোর্টার্স ইউনিটি। একই সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য সুদৃঢ় করে যশোরের সাংবাদিকতা অঙ্গনে ইতিবাচক ও পেশাদার ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।