মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে - মৃত্যু নিয়ে রহস্য এইমাত্রঅন্যান্য গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে – মৃত্যু নিয়ে রহস্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ এইমাত্রঅন্যান্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ এইমাত্রঅন্যান্য পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর এইমাত্রঅন্যান্য প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস
অন্যান্য

প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

প্রতিবেদক:
প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর

*প্রেমের টানে পাথরঘাটায় আসা কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর*

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের পর বিয়ের উদ্দেশ্যে ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা নিয়ে গাজীপুরের শ্রীপুর থেকে বরগুনার পাথরঘাটায় আসে ১৫ বছর বয়সী এক মুসলিম কিশোরী। সেখানে ১৭ বছর বয়সী এক হিন্দু কিশোরের সঙ্গে দেখা হওয়ার পর স্থানীয়দের নজরে আসে বিষয়টি। খবর পেয়ে পুলিশ দুজনকে থানায় নিয়ে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মুকিত হাসান খাঁন বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই কিশোর-কিশোরীর পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, কিশোরীর পরিবার তার জন্য পাত্র দেখা শুরু করলে সে পরিবারের কাউকে না জানিয়ে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাসযোগে পাথরঘাটার উদ্দেশে রওনা হয়। পরদিন সকালে মঠবাড়িয়ায় পৌঁছানোর পর ওই কিশোর তাকে মোটরসাইকেলে করে পাথরঘাটার বড়ইতলা এলাকায় নিয়ে আসে। স্থানীয়দের নজরে আসার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা শুরু হয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে দুজনকে থানায় নিয়ে আসে।

সমাজকর্মী মহিউদ্দিন ইসমে বলেন, “দুই অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরীর এভাবে যোগাযোগ করে দূরবর্তী এলাকায় চলে আসার বিষয়টি জানাজানি হলে পুলিশ তাদের হেফাজতে নেয়।”

কিশোরীর বাবা আনোয়ার হোসেন শেখ বলেন, “মেয়ের এভাবে পাথরঘাটায় চলে আসার খবর পেয়ে তিনি হতবাক হন। পরে পুলিশের কাছ থেকে বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা পাথরঘাটায় গিয়ে মেয়েকে নিয়ে আসেন।”

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, “হিন্দু পরিবারের একটি বাড়িতে একজন মুসলিম কিশোরী এসেছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দুজনকে থানায় নিয়ে আসা হয়।”

বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খাঁন বলেন, “ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্তবয়স্ক। এ ঘটনায় কোনো মামলা বা অভিযোগ হয়নি। কিশোরীকে পুলিশ হেফাজতে রেখে তার অভিভাবককে খবর দেওয়া হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে দুজনকেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”