মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে - মৃত্যু নিয়ে রহস্য এইমাত্রঅন্যান্য গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে – মৃত্যু নিয়ে রহস্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ এইমাত্রঅন্যান্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ এইমাত্রঅন্যান্য পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর এইমাত্রঅন্যান্য প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস
অন্যান্য

দশ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানা

প্রতিবেদক:
দশ লক্ষ টাকার মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার, ম্যানেজারকে জরিমানা

নীলফামারীর কিশোরগঞ্জে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এক ব্যবসায়ীর গোডাউনে অভিযান চালিয়ে ১০ লক্ষ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো মাটিতে পুতে ধ্বংস করাসহ ওই কীটনাশক ব্যবসায়ীর ম্যানেজারের দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। অর্থদন্ডপ্রাপ্ত ব্যক্তি হল আপন রায় (৩০)।

সে পুটিমারী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বিনয় চন্দ্রের ছেলে। বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কীটনাশক ব্যবসায়ী লুৎফর রহমান লুতুর যদুমনি গ্রামের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে গোডাউনে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকগুলো গর্ত খুড়ে মাটিতে পুতে ধ্বংস করা হয়েছে।

মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে ভোক্তা অধিকার আইনে গোডাউনের ম্যানেজার আপন রায়কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মিঠুন চন্দ্র দেব শর্মা প্রমুখ।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা জামান তন্বী আমার দেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের মেয়াদোত্তীর্ণ কীটনাশক উদ্ধার করে মাটিতে পুতে ধ্বংস করা হয়। ম্যানেজারকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।