মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ এইমাত্রঅন্যান্য কুমিল্লায় সীমানা বিরোধের জেরে পিটিয়ে হত্যার অভিযোগ কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার এইমাত্রঅন্যান্য কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে - মৃত্যু নিয়ে রহস্য এইমাত্রঅন্যান্য গোয়ালন্দে নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জানাযার পর লাশ নেওয়া হল মর্গে – মৃত্যু নিয়ে রহস্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ এইমাত্রঅন্যান্য আদালতে হাজির হয়েও আগাম জামিন পেলেন না নায়ক রিয়াজ পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ এইমাত্রঅন্যান্য পঞ্চগড় থেকে নতুন দৈনিক পত্রিকার ঘোষনা পেল ‘পঞ্চগড় খবর’ প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর এইমাত্রঅন্যান্য প্রেমের টানে পাথরঘাটা আসে সেই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক এইমাত্রঅন্যান্য ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস এইমাত্রঅন্যান্য সংসদে নিজ দফতরে প্রথম দিনের কাজ শুরু করলেন মির্জা আব্বাস
অন্যান্য

বর্নাঢ্য আয়োজনে “পারি সদস্য সম্মেলন'২৬" অনুষ্ঠিত

প্রতিবেদক:
বর্নাঢ্য আয়োজনে “পারি সদস্য সম্মেলন'২৬" অনুষ্ঠিত

“এইতো শুরু ২০২৪ সালের জুলাই মাসে। দেখতে দেখতে দুই বছর পার হয়েছে। এরই মধ্যে গত বছর এজিএম মিলনমেলা এবং আজকে সারাদিন ব্যাপী সদস্য সম্মেলন, এটি সত্যি আমাদের জন্য অনেক বেশি আনন্দের”- পারি’র জেনারেল সেক্রেটারি জনাব আল মামুন জমাদ্দারের আবেগঘন শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় “পারি সদস্য সম্মেলন’২৬”।

রাজধানী ঢাকার বিইউবিটি স্পোর্টস কমপ্লেক্স (বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি), ঢাকায় গত ২৮ আগস্ট ২০২৬ ইং শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৬টা পর্যন্ত PARE Members Summit 2026 (পারি সদস্য সম্মেলন’২৬) অনুষ্ঠিত হয়।

পারি’র সম্মানিত সভাপতি জনাব মাহফুজুল হকের সভাপতিত্বে এবং ড. মোঃ রাসেল বিশ্বাস ও তাহমিনা আক্তারের সঞ্চালনায় এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেনারেল সেক্রেটারি জনাব আল মামুন জমাদ্দার, মো: সাইফুল আলম সরকার, মিস তিয়াসা, মো: আশরাফুল ইসলাম, জনাব শামসুর রহমান, লুতফুর রহমান, ইঞ্জিনিয়ার নুর, মো: সালেহীন, মো: রুবেল মিয়া, বাসির উদ্দিন, মিসেস মাহফুজুল হকসহ পারির অন্যান্য সদস্য এবং পরিবারবর্গ।

সকাল ১০ টায় একসাথে সকলে নাস্তার পর্ব শেষ করে উপস্থিত সকল সদস্যদের বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে সভাপতি জনাব মাহফুজুল হক বলেন, আজ যারা সময় দিয়ে অংশগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের প্রতি ইসি কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা। আর যারা আন্তরিক ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে উপস্থিত হতে পারেননি, ইনশাআল্লাহ আগামী আয়োজনে একসাথে থাকার প্রত্যাশা রইল। এই সম্মেলন আমাদের মাঝে ব্যবসায়ীক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো অনেক বেশী পাকাপোক্ত করবে বলে আশা প্রকাশ করছি।

সম্মানিত ভাইস প্রেসিডেন্ট ড. মোঃ রাসেল বিশ্বাস বলেন, আমাদের “পারি সদস্য সম্মেলন’২৬” ইতিবাচকভাবে গ্রুপে যেই সাড়া ফেলছিল আজ এখানে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের ইসি কমিটিকে অনুপ্রাণিত করছে। পারির আজকের প্রোগ্রামটি সুন্দরভাবে সমাপ্তি করার জন্য পিছনে যারা কঠোর পরিশ্রম করেছেন তাদেরকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট মাহফুজুল হক মুকুল ভাই, আল মামুন ভাই, আপু, শামসুর রহমান ভাই, তিয়াসা আপু, লুতফুর ভাইসহ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের অনুষ্ঠান সফল হয়েছে আমরা ভবিষ্যতে আরো সুন্দর অনুষ্ঠান করতে আপনাদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করি। আমরা আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের এই সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই।

একুশ আমার এর সম্পাদক মো: সাইফুল আলম সরকার বলেন, সংগঠনে এই ধরনের আয়োজন আরো বেশি বেশি প্রয়োজন। এতে করে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন হবে এবং ব্যাবসায়ীক বন্ধন আরো সুদৃঢ় হবে। শুধু মাত্র গ্রুপের আলোচনা একটি প্রতিষ্ঠানের ব্যাবসায়ীক সম্পর্ক টিকে থাকতে পারে না। এই ধরনের আয়োজন সকল সদস্যদের মনস্তাত্ত্বিক চিন্তাধারা এবং পরবর্তী প্রজেক্টের সাফল্য বাড়িয়ে তুলতে সহায়তা করবে। আজকের আয়োজনের পেছনে যারা কাজ করেছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

সকাল ৯টা থেকে শুরু হওয়া সম্মেলনে শুরুতে রেজিষ্ট্রেশন, দেয়াল স্বাক্ষর, ফুলেল শুভেচ্ছা, নাস্তা গ্রহণ, চা-কফির আয়োজন, পূর্ববর্তী ইসি কমিটির বিদায় এবং নতুন ইসি কমিটির দায়িত্ব গ্রহন করা, বিশেষ অবদানের জন্য ক্রেস্ট ও সম্মাননা প্রদান এবং পারি’র নতুন ফুড চেইন রেস্টুরেন্ট বিজনেস “দিয়াফা” নিয়ে ধারণা প্রদান করা হয়। তারপর সদস্যদের উন্মুক্ত মতামত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুরে জুমার নামাজ এবং খাবারের বিরতির পর নারী সদস্যদের বালিশ পাসিং খেলা, বাচ্চাদের খেলা এবং পুরুষ সদস্যদের ফুটবল খেলার আয়োজন করা হয়। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সদস্যদের নিয়ে গ্রুপ ছবি তোলা হয়। পরিশেষে উপস্থিতি সদস্যদের নিয়ে বিকেলের নাস্তার আয়োজন শেষে পারি’র আগামী দিনের লক্ষ্য নির্ধারণ করেন।

সবশেষে PARE Members Summit 2026 এর জন্য সুন্দর একটি ভেন্যু এবং সার্বিক লজিস্টিক সহযোগিতার মাধ্যমে আজকের আয়োজন সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য জনাব শামসুর রহমান ভাইকে ও BUBT-কে আন্তরিক ধন্যবাদ জানান সভাপতি জনাব মাহফুজুল হক। ভবিষ্যতে সকল সদস্যদের গঠনমূলক মতামত ও পরামর্শ আমাদের আগামী আয়োজনগুলোকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও প্রভাববহুল করতে অনুপ্রাণিত করবে সেই প্রত্যাশা করেন।

PARE-এর প্রতিটি সদস্যই আমাদের পরিবারের অমূল্য সম্পদ। আপনাদের সক্রিয় অংশগ্রহণেই আমরা একসাথে আরও শক্তিশালী হব এবং সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ।