মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার এইমাত্রঅন্যান্য জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন এইমাত্রঅন্যান্য ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা এইমাত্রঅন্যান্য বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল এইমাত্রঅন্যান্য বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’ এইমাত্রঅন্যান্য শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’
অন্যান্য

কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার

প্রতিবেদক:
কালিয়ায় নিখোঁজ জেলে হেলালের মরদেহ উদ্ধার

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীতে ইলিশ ধরতে গিয়ে নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা লেগে নৌকা ডুবের ঘটনায় নিখোঁজ হওয়ার তিন দিন পর জেলে হেলাল শেখের (৪৫) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে খুলনার আবালগাতী এলাকায় নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শনাক্ত করেন। নিহত হেলাল শেখ কালিয়া পৌরসভার বেন্দা গ্রামের লাল মিয়া শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, গত সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় হেলাল শেখসহ তিন জেলে একটি ডিঙ্গি নৌকায় করে উপজেলার বাড়ইপাড়া ফেরিঘাট এলাকায় নবগঙ্গা নদীতে ইলিশ মাছ ধরতে যান। নদীতে তখন প্রবল স্রোত ছিল। একপর্যায়ে স্রোতের টানে তাদের নৌকাটি নোঙ্গর করা একটি ফেরির সঙ্গে ধাক্কা খেলে নৌকাটি উল্টে যায়। এতে তিন জেলেই নদীতে পড়ে যান। তবে অপর দুই জেলে সাঁতরে নদীর তীরে উঠতে পারলেও হেলাল শেখ প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার খবর পেয়ে কালিয়া থানা পুলিশ ও কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। পাশাপাশি স্বজন ও স্থানীয় লোকজন নদীর তীরের বিভিন্ন স্থানে হেলাল শেখের সন্ধানে খোঁজাখুঁজি করেন। অবশেষে নিখোঁজ হওয়ার তিন দিন পর বৃহস্পতিবার সকালে খুলনার আবালগাতী এলাকায় নদীতে তার মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। এ ঘটনায় নিহত জেলে হেলাল শেখের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।