মূল লেখায় যান
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
এনসিপি নেতা তুষারের ভিডিও ফাঁস করলেন নীলা ইসরাফিল এইমাত্রঅন্যান্য এনসিপি নেতা তুষারের ভিডিও ফাঁস করলেন নীলা ইসরাফিল দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা এইমাত্রঅন্যান্য দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন নির্দেশনা প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির এইমাত্রঅন্যান্য প্রধানমন্ত্রীর দিল্লি সফরের পরিকল্পনায় প্রধান চ্যালেঞ্জ কী? জানালেন হুমায়ুন কবির হঠাৎ বন্ধ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা, জানেই না বাংলাদেশ ব্যাংক এইমাত্রঅন্যান্য হঠাৎ বন্ধ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা, জানেই না বাংলাদেশ ব্যাংক হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর বড় পাল্টা অভিযান এইমাত্রঅন্যান্য হুতিদের বিরুদ্ধে ইয়েমেনি বাহিনীর বড় পাল্টা অভিযান ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ এইমাত্রঅন্যান্য ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই’ ছেলেকে খুনের পর এবার বাবাকেও গুলি করে হত্যা এইমাত্রঅন্যান্য ছেলেকে খুনের পর এবার বাবাকেও গুলি করে হত্যা মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন এইমাত্রঅন্যান্য মিরপুরে সরকারি প্লট ঘিরে প্রভাবশালীদের দৌরাত্ম-পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন
বিনোদন

লিয়াকত আলী লাকীর পদত্যাগ: হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন পদত্যাগের বার্তা

প্রতিবেদক: বাংলা ব্রিফ আপডেট:
লিয়াকত আলী লাকী
লিয়াকত আলী লাকী

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন লিয়াকত আলী লাকী। সোমবার (১২ আগস্ট) তিনি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দেন। খলিল আহমদ জানান, লিয়াকত আলী লাকী হোয়াটসঅ্যাপের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

জানা গেছে, রোববার (১১ আগস্ট) দুপুরে লিয়াকত আলী লাকী তাঁর অনুগত কয়েকজন কর্মকর্তাকে নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে ছাত্র-জনতা ক্ষুব্ধ হয়ে তাঁদের ধাওয়া দেয় এবং লাকীর বিরুদ্ধে পদত্যাগের স্লোগান দেয়। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরদিন ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন।

লিয়াকত আলী লাকী ২০১১ সালের ৭ এপ্রিল শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে তাঁর বিরুদ্ধে একাধিকবার অপসারণের দাবি ওঠে এবং দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন তাঁকে জিজ্ঞাসাবাদও করেছে। ২০২৩ সালের ২৯ মার্চ সপ্তমবারের মতো তাঁর পদের মেয়াদ বাড়ানো হয়। শিল্পকলা একাডেমির ইতিহাসে তিনিই সবচেয়ে দীর্ঘসময় মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগের খবর আসছে। সেই ধারাবাহিকতায়, বেশ কিছুদিন পর অবশেষে লিয়াকত আলী লাকীও পদত্যাগ করলেন।

এই পোস্টে মন্তব্য বন্ধ আছে।