মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার এইমাত্রঅন্যান্য জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন এইমাত্রঅন্যান্য ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা এইমাত্রঅন্যান্য বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল এইমাত্রঅন্যান্য বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’ এইমাত্রঅন্যান্য শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’
অন্যান্য

ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক

প্রতিবেদক:
ফুলবাড়িয়ায় জুয়ার আসর থেকে ১৩ জনসহ মোট ১৮ জন আটক

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় জুয়ার আসরে অভিযান চালিয়ে নগদ টাকাসহ ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের মাহার বাজার সংলগ্ন এলাকার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় তাস ও নগদ অর্থসহ তাঁদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন, উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের শিবরাপুর গ্রামের ইমান আলী মন্ডলের ছেলে মো. শহীদুল্লাহ (৬০), বিষ্ণরামপুর গ্রামের হযরত আলীর ছেলে সুলতান আলী, একই গ্রামের মো. বাবুল হোসেন (৪৫), মো. সিরাজুল ইসলাম (৪৮), মো. জাকির হোসেন (২৮), মো. রুহুল আমীন (৩৭), মো. ইউনুছ আলী (৬৫), তোতা মিয়া (৪৫), মো. তালেব আলী (৪৮), হাবিবুর রহমান (৪০), মজনু (৫৫), শহীদুল্লাহ (৪৬) ও সুরুজ আলী (৫৬)।

অপরদিকে, পৃথক অভিযানে এসআই লিটন এদিন পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে জনৈক এনামুলের মুদি দোকানের সামনে থেকে কুখ্যাত মাদক সম্রাট ও একাধিক মাদক মামলার আসামি মনিরুজ্জামান ওরফে চশমা মনিরকে ১৫ পিস ইয়াবাসহ আটক করেন। এছাড়াও থানা পুলিশ মেহেদী হাসান নামে আরেক তরুণকে মাদক সেবনরত অবস্থায় আটক করে তাকে ভ্রাম্যমাণ আদালতের আওতায় এনে এক মাসের সাজা প্রদানপূর্বক কারাগারে পাঠানোর ব্যবস্থা করে।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, বিশেষ অভিযানে নগদ অর্থসহ ১৩ জুয়াড়ি, ৬টি মাদক মামলার আসামি ও ইয়াবাসহ আরেকজনকে মাদক সেবনরত অবস্থায় এবং পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।