মূল লেখায় যান
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার এইমাত্রঅন্যান্য জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না এইমাত্রঅন্যান্য রাতের আঁধারে কেটে ফেলা হলো ঋণের টাকায় চাষ করা লাউগাছ, খেতেই স্ত্রীর কান্না বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় এইমাত্রঅন্যান্য বাল্যবিবাহ ও মাদক ছেলে মেয়েদের ভবিষ্যৎকে ধ্বংসের মুখে ফেলে দেয় ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন এইমাত্রঅন্যান্য ঢাবির সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য পরিষদের সমন্বয় কমিটি গঠন বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা এইমাত্রঅন্যান্য বরগুনায় চুরির সময় হাতেনাতে ধরা, সামারি ট্রায়ালে ৬ মাসের সাজা শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার এইমাত্রঅন্যান্য শিক্ষার্থীদের হাতে মোবাইল থাকলে বহিষ্কার বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল এইমাত্রঅন্যান্য বাংলাদেশ পূর্বাঞ্চল রেলওয়ে প্রশাসনের তিন শীর্ষ পদে রদবদল শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’ এইমাত্রঅন্যান্য শুরু হলো ‘প্রফেশনাল ডিপ্লোমা ইন টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল প্রোডাকশন ম্যানেজমেন্ট’
অন্যান্য

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার

প্রতিবেদক:
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা শুরু করেছে সরকার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক বলেন, ‘তারেক জিয়া যেন আরেকটি শেখ হাসিনা তৈরি না হন। গত ১২ই ফেব্রুয়ারি ২০২৬ সংসদ নির্বাচনে গণভোট ৭০ শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হলেও বর্তমান সরকার গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা শুরু করেছে।

​গত ফ্যাসিস্ট সরকারের আমলে আলেম-ওলামাদের কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মিথ্যা মামলা ও হামলা দিয়ে তাদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল। পুলিশ বাহিনীর কাজ জনগণের সেবা ও আইনশৃঙ্খলা রক্ষা করা, কিন্তু বিগত সরকার তাদের দলীয় স্বার্থে ব্যবহার করে ‘লীগ বাহিনী’তে পরিণত করেছিল, যা আজ দেশের মানুষের কাছে স্পষ্ট।’

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বান্দরবানের লামা উপজেলা পৌর বাস টার্মিনালে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত নাগরিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

বান্দরবান দক্ষিণ জেলা খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব হোসেনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় শুরা সদস্য ও জেলা সেক্রেটারী ডা. মাওলানা শফিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু সাইদ নোমান এবং ১১ দলীয় জোটের নেতৃবৃন্দসহ স্থানীয় উলামায়ে কেরাম।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে তেল, বিদ্যুৎ ও সার সংকট চরম আকার ধারণ করেছে। অথচ সরকারের দায়িত্বশীল মন্ত্রীরা সংসদে বসে বুক উঁচিয়ে বলেন দেশে কোন ঘাটতি নেই। বাস্তবে মাঠে পর্যায়ে কৃষকরা সার পাচ্ছে না, দেশে বিদ্যুৎ ও গ্যাস নেই, ফলে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে।’

​সমাবেশে বক্তারা ইসলামের মূল নীতির আলোকে ন্যায়ভিত্তিক সমাজ ও খেলাফত রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন এবং সাধারণ জনগণকে একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।