মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

ঈশ্বরগঞ্জে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

প্রতিবেদক:
ঈশ্বরগঞ্জে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ঈশ্বরগঞ্জে মহাবতার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে দেশ, জাতি ও বিশ্ব মানবের মঙ্গল কামনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী প্রাঙ্গণে আলোচনা সভা শেষে শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ। শ্রী শ্রী করুণাময়ী কালীবাড়ী পরিচালনা কমিটির সভাপতি মৃত্যুঞ্জয় লাহেড়ীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অলক ঘোষ ছোটনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনি, যুগ্ম-সাধারণ সম্পাদক একেএম আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, পৌর বিএনপির আহবায়ক সাইদুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামাল হোসেন সরকার প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।