মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

প্রতিবেদক:
জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ

ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে ত্রিশাল উপজেলা দলকে ২–১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ঈশ্বরগঞ্জ উপজেলা দল।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচের আগে সংক্ষিপ্ত আলোচনা পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন।

তিনি বলেন, এ ধরনের টুর্নামেন্ট দক্ষ খেলোয়াড় তৈরির পাশাপাশি তরুণদের সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ময়মনসিংহের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখবে।

পরে প্রতিমন্ত্রী দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং তাঁদের সঙ্গে হাত মেলান।ফাইনাল ঘিরে জেলা স্টেডিয়ামে দর্শকদের ব্যাপক উপস্থিতি ছিল। ঈশ্বরগঞ্জ ও ত্রিশালের সমর্থকেরা নিজ নিজ দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে করতালি, বিউগল ও নানা স্লোগানে মাঠের পরিবেশ উৎসবমুখর করে তোলেন। ম্যাচজুড়ে ছিল টানটান উত্তেজনা।

ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ এবং পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ প্রশাসন ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। এ সময় টুর্নামেন্ট ও ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়দেরও পুরস্কৃত করা হয়। ফাইনালে জয় পাওয়ার মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপের শিরোপা ধরে রাখল ঈশ্বরগঞ্জ উপজেলা দল।