মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

অভিনয় থেকে এবার রাজনীতির ময়দানে জনপ্রিয় অভিনেত্রী

প্রতিবেদক:
অভিনয় থেকে এবার রাজনীতির ময়দানে জনপ্রিয় অভিনেত্রী

ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ই আলোচনায় থেকেছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত। কখনও বিবাহবিচ্ছেদ, কখনও সন্তান, আবার কখনও নতুন চারতলা বাড়ি—বিভিন্ন বিষয় ঘিরে তাঁকে নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা। এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানেও পা রাখলেন এই অভিনেত্রী।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভারতীয় জনতা মজদুর সেল (বিজেএমসি)-এর দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ দেন মানসী।

রাজনীতিতে নতুন অধ্যায় শুরুর পর অভিনেত্রী স্পষ্ট করে জানিয়েছেন, পুরনো সরকারের সমালোচনা করে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই পরিচিত হতে চান তিনি।

বিজেএমসিতে যোগ দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানসী বলেন, ‘তৃণমূলের সঙ্গে সরাসরি রাজনৈতিকভাবে যুক্ত ছিলাম না। কোনও দিন মিটিং-মিছিলে অংশ নিইনি। তবে শিল্পী হিসেবে কিছু শোতে যেতে হয়েছে।’

অভিনেত্রীর কথায়, ‘প্রাক্তন সরকার কী করে গেছে, কার কী ভুল ছিল—এসব বিতর্কে আমি যেতে চাই না। কার কী খারাপ, কার কী ভুল, কে কী করতে পারে—এ নিয়ে বাকবিতণ্ডা বা কাদা ছোড়াছুড়িতে আমি বিশ্বাস করি না। মানুষের কীসে ভালো হবে, আমি সেদিকেই নজর দিতে চাই।’

মানসী আরও বলেন, ‘আমি সমালোচনার কারণে চর্চায় থাকতে চাই না। আমি আমার কাজের জন্যই চর্চায় থাকতে চাই।’

এদিকে মানসীর বিজেএমসিতে যোগ দেওয়ার খবর প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন, আবার কেউ তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন।

একজন লিখেছেন, ‘আশা করি রাজনীতিতেও তুমি দাপিয়ে বেড়াবে।’ অন্য একজনের মন্তব্য, ‘সে কি! মানসীও এবার গেরুয়া দলে।’ আবার কেউ লিখেছেন, ‘জলদি বুঝে গিয়েছে কোন দিকে গেলে সুবিধা পাবে।’

টেলিভিশনে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন মানসী সেনগুপ্ত। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলবো তোমায়’, ‘কুঞ্জছায়া’ ও ‘উমা’। তবে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকটিই তাঁকে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি এনে দেয়।