মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

রিমার্ক প্যাভিলিয়নে কেয়া পায়েল, দর্শকদের ভিড়ে জমজমাট কসমেটিকা ঢাকা

প্রতিবেদক:
রিমার্ক প্যাভিলিয়নে কেয়া পায়েল, দর্শকদের ভিড়ে জমজমাট কসমেটিকা ঢাকা

আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর অন্যতম আকর্ষণে পরিণত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। রিমার্কের লোগো সম্বলিত বিশেষ পোশাকে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে তার উপস্থিতি যেন পুরো কসমেটিক শো’তে যোগ করে নতুন মাত্রা। তাকে ঘিরে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহে একপর্যায়ে রিমার্ক প্যাভিলিয়নে যেন তিল ধারণের ঠাঁই ছিল না।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটির দিন আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নং-৪-এ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর দ্বিতীয় দিন সন্ধ্যায় রিমার্কের প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি।

প্যাভিলিয়নে প্রবেশের পরই কেয়া পায়েল হয়ে ওঠেন দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু। রিমার্কের লোগো সম্বলিত বিশেষ ড্রেসে তার উপস্থিতি ছিল পুরো আয়োজনের অন্যতম চমক। তাকে একনজর দেখতে এবং ছবি তুলতে দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। পরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কেয়া পায়েল রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের নতুন পণ্য নিয়ে আগ্রহ প্রকাশ করেন। তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত কালার কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার পণ্যের বৈচিত্র্য ঘুরে দেখেন এবং দেশের কসমেটিকস শিল্পের আধুনিক উৎপাদন সক্ষমতা সম্পর্কে খোঁজ নেন।

রিমার্কের উৎপাদন সক্ষমতা দেখে আশান্বিত হওয়ার কথা জানিয়ে কেয়া পায়েল বলেন, বাংলাদেশের কসমেটিকস ও ব্যক্তিগত পরিচর্যা শিল্প এখন সম্ভাবনাময় একটি খাত হিসেবে এগিয়ে যাচ্ছে। আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক মানের পণ্য তৈরির উদ্যোগ দেশের কালার কসমেটিকস ও স্কিনকেয়ার শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ার মাধ্যমে বাংলাদেশ শুধু আমদানিনির্ভর বাজার হিসেবে থাকবে না, বরং ভবিষ্যতে এ শিল্পে আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

কেয়া পায়েলের উপস্থিতিকে ঘিরে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তোলার সুযোগ নিতে প্যাভিলিয়নে ভিড় করেন। ফলে প্রদর্শনীর সবচাইতে ব্যস্ততম হয়ে ওঠে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন।

প্যাভিলিয়ন পরিদর্শন শেষে রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে কেয়া পায়েলকে বিশেষ উপহার প্রদান করা হয়। এ সময় হারল্যানের হেড অব মার্কেটিং হাবিবুল্লাহ হাবিব, রিমার্কের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর মিজানুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিমার্কের প্যাভিলিয়নে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন গ্লোবাল ব্র্যান্ডের কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্য, আধুনিক উৎপাদন প্রযুক্তি, প্যাকেজিং এবং গুণগত মান নিশ্চিত করার সক্ষমতা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নতুন পণ্য ও আকর্ষণীয় প্যাকেজিংও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এ বিশ্বের বিভিন্ন দেশের কসমেটিকস, স্কিনকেয়ার ও পারসোনাল কেয়ার ব্র্যান্ড অংশ নিয়েছে। দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতির মধ্যে জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েলের রিমার্ক প্যাভিলিয়ন পরিদর্শন প্রদর্শনীতে যোগ করেছে বাড়তি আকর্ষণ।