মূল লেখায় যান
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ এইমাত্রঅন্যান্য মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার চালানসহ আটক ১ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী এইমাত্রঅন্যান্য সব সম্প্রদায়ের প্রয়োজন বিবেচনায় রেখেই নীতিমালা হচ্ছে: অর্থমন্ত্রী বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত এইমাত্রঅন্যান্য বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আজ আবারও কমলো স্বর্ণের দাম সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ এইমাত্রঅন্যান্য সৌদি-ইরান সমর্থিত বাহিনীর তীব্র সংঘর্ষ, নিহত ৮১ মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক এইমাত্রঅন্যান্য মেয়ে কোয়েলকে নিয়ে ফের বড় পর্দায় রঞ্জিত মল্লিক জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ এইমাত্রঅন্যান্য জেলা প্রশাসক গোল্ডকাপে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন ঈশ্বরগঞ্জ
অন্যান্য

বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত

প্রতিবেদক:
বরযাত্রীর গাড়ি আটকিয়ে মিষ্টির টাকা দাবি, সংঘর্ষে বরসহ আহত অর্ধশত

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকিয়ে ‘মিষ্টির টাকা’ দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বরসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বারঘড়িয়া ইউনিয়নের গাবতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে বরযাত্রীর গাড়ি গাবতলী বাজার এলাকায় আটকিয়ে মিষ্টির টাকা দাবি করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ধীতপুর বড়বাড়ি এলাকার কাজলের গ্রুপ ও বারঘড়িয়া এলাকার আশকর আলীর বংশের লোকজনের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

একপর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি থেকে মারামারি শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ চলে। এতে বরসহ উভয় পক্ষের অর্ধশতাধিক ব্যক্তি আহত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

খবর পেয়ে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিস্থিতি শান্ত হলে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে আসে।

এ বিষয়ে করিমগঞ্জ থানার পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তাও জানা যায়নি।