মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী এইমাত্রঅন্যান্য দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার ছিল চ্যাম্পিয়ন: রিজভী রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি এইমাত্রঅন্যান্য রাত ১০টার পর পাওয়া যায় না প্রভাকে, কি করেন তিনি আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি এইমাত্রঅন্যান্য আমির ফয়সাল হত্যা মামলায় আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ এইমাত্রঅন্যান্য সরিষাবাড়ীতে বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর এইমাত্রঅন্যান্য হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত এইমাত্রঅন্যান্য জুলাই অভ্যুত্থানকে কটাক্ষ: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বরখাস্ত নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা এইমাত্রঅন্যান্য নিউ হ্যাম্পশায়ার সিনেট নির্বাচনে লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত বিজ্ঞানী ড. কারিশমা স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম এইমাত্রঅন্যান্য স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করলেন নাহিদ ইসলাম
অন্যান্য

রামগড়ে ১৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করলো বিজিবি

প্রতিবেদক:
রামগড়ে ১৬ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ করলো বিজিবি

পার্বত্য চট্টগ্রামে অবৈধ কাঠ পাচার ও চোরাচালান বিরোধী অভিযানে ৪৯৫ দশমিক ২৩ ঘনফুট বিভিন্ন প্রজাতির কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত কাঠের আনুমানিক সিজার মূল্য ১৬ লাখ ২ হাজার ৬৯৫ টাকা।

​রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক ৩টার দিকে রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

​বিজিবি জানায়, জোরারগঞ্জ থানার আওতাধীন কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি নিয়মিত টহল দল তল্লাশি অভিযান চালায়। এ সময় অবৈধভাবে পরিবহনের চেষ্টা করা বিপুল পরিমাণ বিভিন্ন প্রকার কাঠ জব্দ করা সম্ভব হয়। তবে এই ঘটনায় পাচারের সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়েছে কি না- সে বিষয়ে বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে কিছু জানানো হয়নি।

​৪৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে অবৈধ মাদকদ্রব্য, কাঠসহ যেকোনো ধরনের চোরাচালান প্রতিরোধে কয়লারমুখ চেকপোস্টে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন তল্লাশি কার্যক্রম পরিচালিত হচ্ছে। সীমান্ত এলাকা ও গুরুত্বপূর্ণ সংযোগ সড়কগুলোতে নজরদারি জোরদার করায় ওই অঞ্চলে চোরাচালানের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে এবং সরকারের রাজস্ব আয়ে ভূমিকা রাখছে বিজিবি।

​সীমান্ত ও পার্বত্য এলাকায় যেকোনো ধরনের অবৈধ পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।