মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
বেতাগী থেকে উপকূলজুড়ে ছয় বছরের পথচলা এইমাত্রঅন্যান্য বেতাগী থেকে উপকূলজুড়ে ছয় বছরের পথচলা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়: মনিরুজ্জামান মনির এইমাত্রঅন্যান্য অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়: মনিরুজ্জামান মনির কনটেইনারে পণ্য নেই, কাগজে সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি! এইমাত্রঅন্যান্য কনটেইনারে পণ্য নেই, কাগজে সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি! ‘মাদক নির্মূল কমিটি’র পরিচয়ে গারো সম্প্রদায়ের দুই তরুণকে আটক-মারধরের অভিযোগ এইমাত্রঅন্যান্য ‘মাদক নির্মূল কমিটি’র পরিচয়ে গারো সম্প্রদায়ের দুই তরুণকে আটক-মারধরের অভিযোগ তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন এইমাত্রঅন্যান্য তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত এইমাত্রঅন্যান্য প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম এইমাত্রঅন্যান্য অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উধাও অ্যানটেনাও এইমাত্রঅন্যান্য ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উধাও অ্যানটেনাও
অন্যান্য

সংসদে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব

প্রতিবেদক:
সংসদে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব

দেশের লাইব্রেরি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপন করা ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তন করে ‘মুক্তিযুদ্ধ ও জুলাই’ কর্নারে রূপান্তরের প্রস্তাব দিয়েছেন জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মারদিয়া মমতাজ। সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে সম্পূরক প্রশ্নে সংস্কৃতি মন্ত্রীর কাছে তিনি এ প্রস্তাব দেন।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

মারদিয়া মমতাজ তার প্রশ্নে বলেন, ‘আমরা জানি, গত ফ্যাসিস্ট রেজিমে একটি প্রকল্পের মাধ্যমে সাড়ে ২২ কোটি টাকা ব্যয়ে দেশের সরকারি বেসরকারি পাঠাগারগুলো এবং প্রাথমিক বিদ্যালয়ে মুজিব কর্নার স্থাপন করা হয়েছিল। চব্বিশের আগস্টের পর এই নোটিশগুলো সরিয়ে নেওয়া হয় বা শিরোনামগুলো সরিয়ে নেওয়া হয়। কিন্তু পাঠাগারগুলো আগের অবস্থায় আছে।

মন্ত্রীর কাছে আপনার (স্পিকার) মাধ্যমে প্রশ্ন যে, এই  লাইব্রেরিগুলোকে যদি সংস্কারের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্নারে রূপান্তরিত করা হয়, তাহলে দেশের মানুষের জন্য কল্যাণের কাজ হতে পারে। এ ব্যাপারে কোনো চিন্তা আছে কি না জানতে চাই?’
 
জবাবে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘আমাদের জাতীয় থেকে গ্রাম পর্যায় পর্যন্ত অনেক পাবলিক লাইব্রেরি রয়েছে। সংসদ সদস্য যে লাইব্রেরির কথাগুলো বললেন, আমরা অবশ্যই এগুলোকে আমাদের আওতায় নেব। উনি একটি তালিকা করে আমাদের দিতে পারেন, আমরা আলোচনা করে ব্যবস্থা নেব।