মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির এইমাত্রঅন্যান্য বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির
অন্যান্য

বেতাগী থেকে উপকূলজুড়ে ছয় বছরের পথচলা

প্রতিবেদক:
বেতাগী থেকে উপকূলজুড়ে ছয় বছরের পথচলা

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তন, পরিবেশ সুরক্ষা, জনস্বাস্থ্য ও তরুণদের উন্নয়নে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরগুনার বেতাগীতে বৃক্ষ বিতরণ, আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে বেতাগী মডেল মসজিদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের ছয় বছরের পথচলা, অর্জন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং উপকূলীয় মানুষের জন্য চলমান বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দ্য ক্লাইমেট ওয়াচের এক্সিকিউটিভ এডিটর ইব্রাহিম খলিলুল্লাহ, সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সভাপতি সাইদুল ইসলাম মন্টু, বেতাগী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন খান, ভলান্টিয়ার ফর বাংলাদেশের ন্যাশনাল বোর্ড মেম্বার আসাদুজ্জামান আসাদ, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির নির্বাহী পরিচালক মো খাইরুল ইসলাম মুন্না,সাংবাদিক সজল মাহমুদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর মো আরিফুল ইসলাম মান্না, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তাহিদ খান, সৌরভ জমাদ্দার, সুমন মিয়া, ইসমাত ভেজাবিন বিন্তি, ইমনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, উপকূলীয় মানুষের জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন বাড়ছে। এ পরিস্থিতিতে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, জলবায়ু সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের সম্পৃক্ত করে টেকসই ও জলবায়ু সহনশীল সমাজ গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার করা প্রয়োজন।

গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি প্রতিষ্ঠার শুরু থেকেই উপকূলীয় অঞ্চলের মানুষের পাশে থেকে পরিবেশ, জলবায়ু, জনস্বাস্থ্য ও যুব উন্নয়ন নিয়ে কাজ করে আসছে। বরগুনার বেতাগী থেকে যাত্রা শুরু করা সংগঠনটি বর্তমানে বরিশাল বিভাগের ছয়টি জেলা, উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকায় এবং রাজধানী ঢাকাতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

সংগঠনের ছয় বছরের পথচলায় শত শত তরুণ ও স্বেচ্ছাসেবক বিভিন্ন সামাজিক, পরিবেশগত ও জলবায়ু কার্যক্রমে যুক্ত হয়েছেন। ভবিষ্যতে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি মোকাবিলা, তরুণ নেতৃত্ব বিকাশ এবং পরিবেশ সুরক্ষায় আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে সংগঠনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, বৃক্ষ বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।