মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির এইমাত্রঅন্যান্য বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির
অন্যান্য

ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে কৃষকের বিক্ষোভ, কৃষি অফিসার অবরুদ্ধ

প্রতিবেদক:
ভূরুঙ্গামারীতে খোলা বাজারে সার বিক্রির দাবিতে কৃষকের বিক্ষোভ, কৃষি অফিসার অবরুদ্ধ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চাহিদা অনুযায়ী সার না পাওয়ায় খোলা বাজারের সার বিক্রির দাবিতে সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন কৃষক। এসময় উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বারকে অবরুদ্ধ করে রাখেন ক্ষুব্ধ কৃষকরা। পরে উপজেলা নির্বাহী অফিসার খোলা বাজারে সার বিক্রির আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানাগেছে, সোমবার (০৭ সেপ্টেম্বর ) সকাল ১১টার দিকে উপজেলার সোনাহাট ইউনিয়নের পাটেশ্বরী ব্রিজ পাড় এলাকার বিএডিসি সার ডিলার আমজাদ হোসেনের মেসার্স আফি সার ঘরে সার বিতরণ করা শুরু করলে এসময় সার নিতে বিপুলসংখ্যক কৃষক সেখানে সমবেত হয়।

সার না পাওযার আশঙ্কায় খোলা বাজারে সার বিক্রি করার দাবিতে কিছুসংখ্যক উত্তেজিত কৃষক সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদশর্ন ও কৃষি কর্মকর্তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ, সহকারী কমিশনরা (ভূমি) আমিনুল হক তারেক, ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল ও সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ ঘটনাস্থলে উপস্তিত হয়ে খোলা বাজারে সার বিক্রির প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপস্থিত কৃষকদের মাঝে ৩৩৫ বস্তা ডিএপি, ৯৫ বস্তা টিএসপি ও ১৫৭ বস্তা এমওপি সার বিতরণ করা হয়।

কয়েকজন ক্ষুব্দ কৃষক জানায়, সারের জন্য লাইন ধরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সার পাওয়া যায় না। সার নিতে গেলে একটি দিন চলে যায়। এই সময় একটা শ্রমিকের পারিশ্রমিক ৭০০ টাকা। খোলা বাজারে সার বিক্রি করা হলে কোনো রকম ঝামেলা ছাড়া সার পাওয়া যাবে।

কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার এর ভাষ‍্য, সোমবার সোনাহাট ইউনিয়নের চার ওয়ার্ডের কৃষকদেরে মাঝে সার বিতরণ করার কথা ছিল। তবে ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক কৃষক সেখানে উপস্থিত হয়। তারা উত্তেজিত হয়ে আমাকে ঘিরে ধরে এবং সড়ক অবরোধ করে।

ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান , সার না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা কৃষি অফিসারকে অবরুদ্ধ করে রাখে। পুলিশ তাকে উদ্ধার করে। পরে সুষ্ঠুভাবে সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। খোলা বাজারে সার বিক্রির বিষয়ে সোমবার বিকালে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা আহ্বান করা হয়েছে। কমিটির সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।