মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির এইমাত্রঅন্যান্য বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির
অন্যান্য

বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির

প্রতিবেদক:
বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় ছয় মাস পার করে সাত মাস চলছে। এরপরও যদি তারা নিজেদের ‘শিশু সরকার’ বলে দাবি করে, তবে তা গ্রহণযোগ্য নয়। তেল, গ্যাস, বিদ্যুৎ, চাঁদাবাজি ও মাদক—কোনো কিছুই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা চাইলে আমরা তাদের সহযোগিতা করতে প্রস্তুত।

বরগুনা জেলা শাখা আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় তিনি এসব কথা বলেন। দিনব্যাপী এই কর্মসূচিতে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ স্থানীয় নেতারা অংশ নেন। বেলা ১টার পর কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান জানান এনসিপি নেতারা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় দেখে আশ্রয় দিলে বিএনপি একসময় অপরাধের অভয়ারণ্যে পরিণত হবে। একই সঙ্গে অভিনেত্রী বাঁধনের ওপর সাম্প্রতিক হামলায় বিএনপির কোনো ভূমিকা না থাকায় ক্ষোভ প্রকাশ করে হামলায় জড়িতদের বিচারে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের বর্তমান বিদ্যুৎ ও গ্যাস সংকট সরকারি অব্যবস্থাপনার ফল। তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষায় মাদকমুক্ত সমাজ গড়ার তাগিদ দেওয়ার পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি স্থানীয় সরকার নির্বাচনের জন্য পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বলেও নিশ্চিত করেন তিনি।

অন্যদিকে, সরকার ‘জুলাই সনদ’ নিয়ে প্রতারণার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই সনদ বাস্তবায়ন না করলে বর্তমান সরকার তাদের মেয়াদ পূর্ণ করতে পারবে না।