মূল লেখায় যান
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
বেতাগী থেকে উপকূলজুড়ে ছয় বছরের পথচলা এইমাত্রঅন্যান্য বেতাগী থেকে উপকূলজুড়ে ছয় বছরের পথচলা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়: মনিরুজ্জামান মনির এইমাত্রঅন্যান্য অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়: মনিরুজ্জামান মনির কনটেইনারে পণ্য নেই, কাগজে সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি! এইমাত্রঅন্যান্য কনটেইনারে পণ্য নেই, কাগজে সাড়ে ৫ কোটি টাকার রপ্তানি! ‘মাদক নির্মূল কমিটি’র পরিচয়ে গারো সম্প্রদায়ের দুই তরুণকে আটক-মারধরের অভিযোগ এইমাত্রঅন্যান্য ‘মাদক নির্মূল কমিটি’র পরিচয়ে গারো সম্প্রদায়ের দুই তরুণকে আটক-মারধরের অভিযোগ তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন এইমাত্রঅন্যান্য তেভেজের বিদায়ী ম্যাচে এক জার্সিতে মেসি-রোনালদো, ফুটবল বিশ্বে তুমুল আলোড়ন প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত এইমাত্রঅন্যান্য প্রথমবারের মতো সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা, কোন গ্রেডে কত অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম এইমাত্রঅন্যান্য অটোরিকশায় যুক্ত হচ্ছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং সিস্টেম ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উধাও অ্যানটেনাও এইমাত্রঅন্যান্য ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উধাও অ্যানটেনাও
অন্যান্য

অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী

প্রতিবেদক:
অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন পূজা চেরি, মুখ খুললেন অভিনেত্রী

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরির বিয়ে নিয়ে নতুন করে শুরু হয়েছে জোর আলোচনা। শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত এই অভিনেত্রীকে ঘিরে সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিয়ের নতুন গুঞ্জন।

বিভিন্ন সূত্রের দাবি, আগামী ১৬ সেপ্টেম্বর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে পূজা চেরির। তবে কোথায় আয়োজন হবে কিংবা কে হচ্ছেন তার জীবনসঙ্গী—এসব বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে অভিনেত্রীও প্রকাশ্যে কিছু জানাননি।

জানা গেছে, বিষয়টি নিয়ে বেশ গোপনীয়তা বজায় রাখছেন পূজার পরিবার ও ঘনিষ্ঠজনরা। বিয়ের আয়োজনও আপাতত সীমিত পরিসরে রাখার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসে এক সাক্ষাৎকারে নিজের বাগদানের খবর নিশ্চিত করেছিলেন পূজা। সে সময় তিনি জানিয়েছিলেন, তার হবু স্বামী শোবিজ অঙ্গনের কেউ নন। তবে তার পরিচয় কিংবা বিয়ের সময় সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করেননি।

অন্যদিকে, গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিয়ের খবর ছড়িয়ে পড়লে সেটিকে গুজব বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। তখন তিনি বলেছিলেন, বিয়ে করলে তা গোপন রাখার কোনো ইচ্ছা তার নেই।

তবে কয়েক সপ্তাহের ব্যবধানে এবার নির্দিষ্ট একটি তারিখ সামনে আসায় আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন পূজা চেরি। এখন দেখার বিষয়, ১৬ সেপ্টেম্বর সত্যিই কি বিয়ের পিঁড়িতে বসছেন এই তারকা।

শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে যাত্রা শুরু করা পূজা চেরি ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘শান’ ও ‘গলুই’-এর মতো আলোচিত সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের ভালোবাসা অর্জন করেছেন। তার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় নিয়ে এখন ভক্তদের আগ্রহ তুঙ্গে।