মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির এইমাত্রঅন্যান্য বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির
অন্যান্য

আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

প্রতিবেদক:
আ. লীগ আমলের ৬ ক্ষমতাধর ব্যক্তির বিরুদ্ধে দুদকের বড় পদক্ষেপ

দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগ আমলের ছয়জন প্রভাবশালী ব্যক্তি ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার স্ত্রী রুক্ষ্মীলা জামান, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এবং নাসরিন ইসলামের বিরুদ্ধে চলমান অনুসন্ধান ও সম্পদ জব্দের কার্যক্রমে নতুন অগ্রগতির কথা জানিয়েছে সংস্থাটি।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক মুখ্য সচিব ও বিদ্যুৎ-জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক সচিব ড. আহমেদ কায়কাউসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান সম্প্রসারণ করা হয়েছে। অভিযোগটি বর্তমানে আদানি পাওয়ার লিমিটেড ও বাংলাদেশ সরকারের মধ্যকার বিদ্যুৎ ক্রয় চুক্তি সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির তদন্তের সঙ্গে যুক্ত করে খতিয়ে দেখা হবে।

একইভাবে ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলিউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের বিরুদ্ধে জমি দখল, নিয়োগ ও দলীয় পদ বাণিজ্য এবং হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ তদন্তাধীন রয়েছে। তার ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও একটি চলমান মামলার সঙ্গে সংযুক্ত করে তদন্তের সুপারিশ করা হয়েছে।

এদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ওয়াকিটকি ক্রয়ে অনিয়ম ও রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ বিষয়ে অনুসন্ধান ও তদারকির জন্য কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে। অভিযোগ অনুযায়ী, পূর্ব অভিজ্ঞতা না থাকা একটি দেশীয় প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয় এবং তারা একটি চীনা প্রতিষ্ঠানের সনদ ব্যবহার করে সরঞ্জাম সরবরাহ করে। একই ধরনের পণ্য অন্যান্য সরকারি সংস্থার তুলনায় কয়েকগুণ বেশি দামে কেনার মাধ্যমে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। এর আগে ২০২৫ সালের ১৭ আগস্ট এ বিষয়ে দুদকের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছিল।

অন্যদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুক্ষ্মীলা জামানের যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও ব্যবসাসংক্রান্ত তথ্য সংগ্রহে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর) এর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ বিষয়ে একটি প্রতিবেদন দুদকে পাঠিয়েছে।

এছাড়া নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, নাসরিন ইসলাম এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান ওয়ান প্রোপার্টি লিমিটেডের বিরুদ্ধে আইল অব ম্যানে পাঠানো আইনি সহায়তার আবেদন সফলভাবে বাস্তবায়িত হয়েছে। দুদকের আবেদনের পর অভিযোগসংশ্লিষ্ট সব সম্পত্তি ফ্রিজ বা অবরুদ্ধ করা হয়েছে বলে আইল অব ম্যান কর্তৃপক্ষ কমিশনকে নিশ্চিত করেছে।