মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির এইমাত্রঅন্যান্য বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির
অন্যান্য

ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উধাও অ্যানটেনাও

প্রতিবেদক:
ট্রেনে স্টারলিংকের ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উধাও অ্যানটেনাও

দেশে প্রথমবারের মতো চারটি আন্তঃনগর ট্রেনে পরীক্ষামূলকভাবে চালু করা স্টারলিংক ইন্টারনেট সেবা বড় ধরনের চুরির মুখে পড়েছে। প্রায় ৬০টি রাউটারের মধ্যে মাত্র ছয় মাসের মধ্যেই চুরি হয়ে গেছে ৪৫টি। এছাড়া ঢাকা-সিলেট রুটের উপবন এক্সপ্রেস থেকে খুলে নেওয়া হয়েছে একটি স্টারলিংক অ্যানটেনাও।

চলতি বছরের ১৩ মার্চ পর্যটক এক্সপ্রেস, পারাবত এক্সপ্রেস, উপবন এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হয়। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) নিয়মিত যন্ত্রপাতি পর্যবেক্ষণের সময় চুরির বিষয়টি জানতে পারে।

উপবন এক্সপ্রেসের একটি অ্যানটেনা থেকে সিগন্যাল বন্ধ পাওয়ার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, অ্যানটেনাটি নেই—শুধু পড়ে আছে সেটি বসানোর হোল্ডার।

বিএসসিএল জানিয়েছে, প্রতিটি রাউটারের দাম প্রায় ৮ থেকে ১০ হাজার টাকা। আর একটি স্টারলিংক অ্যানটেনার দাম দুই লাখ টাকারও বেশি। ফলে চুরির ঘটনায় আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে ইন্টারনেট সেবাও।

চুরি ঠেকাতে এখন নতুন পরিকল্পনা নেওয়া হয়েছে। রেলে যুক্ত হতে যাওয়া নতুন ৫০টি বগিতে রাউটারগুলো বগির ভেতরের কাঠামোর মধ্যে স্থাপন করা হবে। আর অ্যানটেনা বসানো হবে সাধারণ বগির ছাদে নয়, ইঞ্জিন বগির ছাদে—যাতে চোরদের নাগালের বাইরে রাখা যায়।