মূল লেখায় যান
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস এইমাত্রঅন্যান্য বাঁধনের ওপর হামলার পরও থামেনি বিদ্বেষ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বুনো উল্লাস ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি এইমাত্রঅন্যান্য ক্রসফায়ারে ২ হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ আসামির ফাঁসি দাবি রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি এইমাত্রঅন্যান্য রেনোয়া জাদুঘর থেকে ১০ মিলিয়ন ডলারের শিল্পকর্ম চুরি অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী এইমাত্রঅন্যান্য অশ্লীল ভাষায় ব্যক্তিগত গালিগালাজ আইনত অপরাধ: রিজভী জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু এইমাত্রঅন্যান্য জাতীয় নৃত্য প্রতিযোগিতা ২০২৬: 'সেরার সেরা' আর জেড রংধনু কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন এইমাত্রঅন্যান্য কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম ইন্তেকাল করেছেন সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ এইমাত্রঅন্যান্য সাভারে আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ১ বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির এইমাত্রঅন্যান্য বিএনপিকে ক্ষমতার অপপ্রয়োগ ও দলীয়করণ বন্ধের আহ্বান এনসিপির
অন্যান্য

পাংশায় মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

প্রতিবেদক:
পাংশায় মাদক বিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ কেজি ২৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিক দল।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত পাংশা থানাধীন হাবাসপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজবাড়ীর একটি আভিযানিক দল পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে পৃথক এ অভিযান পরিচালনা করে।

অভিযানের প্রথম পর্যায়ে হাবাসপুর গ্রামের মোঃ জিয়া বিশ্বাসের বসতঘর তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়।

পরে একই এলাকায় পৃথক আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ মোঃ শুভ ইসলাম ও মোঃ মুকমিনুল ওরফে সাইমুন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—পাংশার হাবাসপুর গ্রামের মোঃ সেকান বিশ্বাসের ছেলে মোঃ জিয়া বিশ্বাস (৪৪), কুষ্টিয়ার দৌলতপুর থানার পূর্ব মহিষকুন্ডি এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে মোঃ শুভ ইসলাম (১৯) এবং একই থানার বাধের বাজার এলাকার মোঃ আশাদুলের ছেলে মোঃ মুকমিনুল ওরফে সাইমুন (১৯)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬)-এর সংশ্লিষ্ট ধারায় পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।