মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের শিকার: রিজভী এইমাত্রঅন্যান্য ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের শিকার: রিজভী স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব, শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব, শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল চেক ডিজঅনার মামলায় আপস-মীমাংসা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট এইমাত্রঅন্যান্য চেক ডিজঅনার মামলায় আপস-মীমাংসা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাহজাদপুরে যমুনা তীর রক্ষা বাঁধে তালবীজ বপন, উদ্বোধন করলেন ইউএনও এইমাত্রঅন্যান্য শাহজাদপুরে যমুনা তীর রক্ষা বাঁধে তালবীজ বপন, উদ্বোধন করলেন ইউএনও অফিসের বস ছুটি না দিলে পরিস্থিতি সামলাবেন যেভাবে এইমাত্রঅন্যান্য অফিসের বস ছুটি না দিলে পরিস্থিতি সামলাবেন যেভাবে নাসীরুদ্দীনকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা ঠিক হয়নি: রাশেদ খান এইমাত্রঅন্যান্য নাসীরুদ্দীনকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা ঠিক হয়নি: রাশেদ খান
অন্যান্য

বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী: মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!

প্রতিবেদক:
বাবা ভাঙ্গার নতুন ভবিষ্যদ্বাণী: মানুষ পাবে ‘সুপারহিউম্যান’ ক্ষমতা!

রহস্যময় কোনো রোগ কিংবা জিনগত পরীক্ষার মাধ্যমে ২০২৭ সালে একদল মানুষ অতিপ্রাকৃতিক বা ‘সুপারহিউম্যান’ ক্ষমতার অধিকারী হবে—এমনই এক চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করে গেছেন বুলগেরিয়ার অন্ধ রহস্যবাদী বাবা ভাঙ্গা।

১৯৯৬ সালে মারা যাওয়া এই রহস্যবাদী নারীকে করোনা মহামারি, ৯/১১ সন্ত্রাসী হামলা এবং প্রিন্সেস ডায়ানার মৃত্যুসহ বিভিন্ন বৈশ্বিক ঘটনার আগাম পূর্বাভাস দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়। তবে এসব ভবিষ্যদ্বাণী তিনি সত্যিই করেছিলেন—এমন নির্ভরযোগ্য বা সুনির্দিষ্ট প্রমাণ নেই। এরপরও তার অনুসারীদের অনেকেই বিশ্বাস করেন, বহু বছর আগেই তিনি এসব ঘটনার পূর্বাভাস দিয়ে গিয়েছিলেন।

২০২৭ সালকে ঘিরে প্রচলিত একটি ভবিষ্যদ্বাণীতে বলা হয়েছে, কোনো এক রহস্যময় রোগ কিংবা জিনগত পরীক্ষার কারণে অনেক মানুষ আক্রান্ত বা পরিবর্তিত হলেও শেষ পর্যন্ত অল্প কয়েকজন বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে উঠবেন। তবে সেই ক্ষমতার ধরন কী হবে কিংবা কীভাবে তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

২০২৬ নিয়েও নানা পূর্বাভাস

চলতি ২০২৬ সাল নিয়েও বাবা ভাঙ্গার নামে বেশ কিছু চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী প্রচলিত রয়েছে। এর মধ্যে অন্যতম হলো নতুন একটি বিশ্বযুদ্ধের আশঙ্কা। তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, যুদ্ধটি পূর্বাঞ্চল থেকে শুরু হয়ে ধীরে ধীরে পশ্চিমে ছড়িয়ে পড়বে। ফরাসি জ্যোতিষী নস্ট্রাডামুসের ভবিষ্যদ্বাণীতেও তৃতীয় বিশ্বযুদ্ধের অনুরূপ ইঙ্গিত রয়েছে বলে দাবি করা হয়।

বাবা ভাঙ্গার আরেকটি পূর্বাভাসে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিশ্বনেতা হিসেবে আরও শক্তিশালী হয়ে উঠবেন এবং একসময় ‘বিশ্বের অধিপতি’ হবেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান থাকলেও এখন পর্যন্ত এই ভবিষ্যদ্বাণী বাস্তবায়িত হওয়ার স্পষ্ট কোনো লক্ষণ দেখা যায়নি।

প্রাকৃতিক দুর্যোগ নিয়েও তার নামে বিভিন্ন পূর্বাভাস প্রচলিত রয়েছে। ২০২৬ সালে ভেনেজুয়েলা, কলম্বিয়া, জাপান ও ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প এবং আগস্টে নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যার ঘটনাকেও কেউ কেউ এসব ভবিষ্যদ্বাণীর সঙ্গে মিলিয়ে দেখছেন।

এলিয়েনের আগমন নিয়েও ভবিষ্যদ্বাণী

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বিস্তারের কারণে বিশ্বজুড়ে কর্মসংস্থানে পরিবর্তন এবং চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তবে বাবা ভাঙ্গার নামে প্রচলিত আরও একটি ভবিষ্যদ্বাণী এখনো বাস্তবায়িত হয়নি। সেখানে কোনো এক ক্রীড়া প্রতিযোগিতার সময় ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের আগমনের কথা বলা হয়েছে।

আরও চাঞ্চল্যকর দাবি হলো, ২০২৬ সালের নভেম্বর মাসে একটি বিশাল মহাকাশযান পৃথিবীতে এসে পৌঁছাবে। ফলে বাবা ভাঙ্গার এই পূর্বাভাস সত্যি হয় কি না, তা জানতে নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে এসব ভবিষ্যদ্বাণীর অধিকাংশেরই নির্ভরযোগ্য লিখিত উৎস বা প্রামাণ্য প্রমাণ নেই। তার মৃত্যুর পর বিভিন্ন বই, সংবাদমাধ্যম ও অনলাইন মাধ্যমে ছড়িয়ে পড়া বক্তব্যের ওপর ভিত্তি করেই এগুলো প্রচলিত হয়েছে।

সূত্র: উইয়ন নিউজ