মূল লেখায় যান
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২:০৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা এইমাত্রঅন্যান্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের শিকার: রিজভী এইমাত্রঅন্যান্য ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের শিকার: রিজভী স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব, শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল এইমাত্রঅন্যান্য স্থানীয় নির্বাচনে বড় পরিবর্তনের প্রস্তাব, শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা জানা গেল চেক ডিজঅনার মামলায় আপস-মীমাংসা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট এইমাত্রঅন্যান্য চেক ডিজঅনার মামলায় আপস-মীমাংসা হলে কারাদণ্ড নয়: হাইকোর্ট জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত এইমাত্রঅন্যান্য জয়পুরহাটে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শাহজাদপুরে যমুনা তীর রক্ষা বাঁধে তালবীজ বপন, উদ্বোধন করলেন ইউএনও এইমাত্রঅন্যান্য শাহজাদপুরে যমুনা তীর রক্ষা বাঁধে তালবীজ বপন, উদ্বোধন করলেন ইউএনও অফিসের বস ছুটি না দিলে পরিস্থিতি সামলাবেন যেভাবে এইমাত্রঅন্যান্য অফিসের বস ছুটি না দিলে পরিস্থিতি সামলাবেন যেভাবে নাসীরুদ্দীনকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা ঠিক হয়নি: রাশেদ খান এইমাত্রঅন্যান্য নাসীরুদ্দীনকে নিয়ে নোংরা ভাষায় কথা বলা ঠিক হয়নি: রাশেদ খান
অন্যান্য

ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের শিকার: রিজভী

প্রতিবেদক:
ফ্যাসিবাদের আমলে নারী-শিশুরাই বেশি নির্যাতনের শিকার: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ফ্যাসিবাদের আমলে নারী ও শিশুরাই সবচেয়ে বেশি নির্যাতন, লাঞ্ছনা ও অপমানের শিকার হয়েছেন। এসব নিপীড়নের বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দল সবসময় প্রতিবাদ করেছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রিজভী।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখালেখি করা নারীদেরও বিভিন্নভাবে নিপীড়নের শিকার হতে হয়েছে।

নারীদের ওপর হামলাকারীদের কাপুরুষ আখ্যা দিয়ে রিজভী বলেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা একটি ঘৃণ্য অপরাধ।

জ্বালানি সংকট প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, জ্বালানি সংকট একটি আন্তর্জাতিক বিষয়। কোনো একক রাষ্ট্রের পক্ষে এ সংকট সমাধান করা সম্ভব নয়। তবে দেশে গ্যাসের সংকট ধীরে ধীরে কেটে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় বৈদেশিক কর্মসংস্থানের ক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘যুগান্তকারী উদ্যোগ’ নিয়েছেন বলেও মন্তব্য করেন রিজভী।