মূল লেখায় যান
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম
এবার কলেজ থেকেও বহিষ্কার হচ্ছেন সরকারকে ‌‌‘গালিগালাজ’ করা সেই সিফাত এইমাত্রঅন্যান্য এবার কলেজ থেকেও বহিষ্কার হচ্ছেন সরকারকে ‌‌‘গালিগালাজ’ করা সেই সিফাত ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ২৯ অক্টোবর এইমাত্রঅন্যান্য ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ২৯ অক্টোবর বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে লাফ এইমাত্রঅন্যান্য বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে লাফ উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত এইমাত্রঅন্যান্য উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত ধানমন্ডি ২৭-এ এপেক্সের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এইমাত্রঅন্যান্য ধানমন্ডি ২৭-এ এপেক্সের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন এইমাত্রঅন্যান্য মহাখালীতে ভয়াবহ আগুন, ভবনে রয়েছে বৈদ্যুতিক সাব-স্টেশন  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান এইমাত্রঅন্যান্য  প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত ফিরোজার পরিবারকে গাভী প্রদান ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন এইমাত্রঅন্যান্য ধানমন্ডি ২৭-এ বহুতল ভবনে আগুন
অন্যান্য

সরকারি চাকরির ভাইভার নম্বর বৃদ্ধি, প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

প্রতিবেদক:
সরকারি চাকরির ভাইভার নম্বর বৃদ্ধি, প্রতিবাদে খুবিতে বিক্ষোভ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আজ বুধবার রাত ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের অদম্য বাংলা প্রাঙ্গণে শেষ হয়। পরে সেখানে অবস্থান নেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ভাইভা না মেধা, মেধা মেধা’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’, ‘ভাইভা কোটার ঠিকানা, বাংলাদেশে হবে না’ এবং ‘ভাইভা-কোটা সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন অধিকার আদায়ের স্লোগান দিতে থাকেন।

সমাবেশে অংশ নেয়া গণিত ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাহিদ বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল ছাত্রদের হাত ধরে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমেই। শিক্ষার্থীরা তাদের অধিকার রক্ষায় আপসহীন। মেধার মূল্যায়নে কোনো ধরনের কারচুপি বা হস্তক্ষেপের চেষ্টা করা হলে তা ছাত্রসমাজ মেনে নেবে না এবং রাজপথেই এর ফয়সালা করবে। ইতিহাস থেকে বর্তমান নীতি নির্ধারকদের শিক্ষা নেওয়া উচিত।”

গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সুলতান মাহমুদ বলেন, “ভাইভা বোর্ডে অতিরিক্ত নম্বর বরাদ্দ রাখার অর্থই হলো স্বজনপ্রীতি, রাজনৈতিক বিবেচনা ও আঞ্চলিক প্রভাব বিস্তার করার প্রত্যক্ষ সুযোগ তৈরি করে দেওয়া। এতে করে সাধারণ ও মেধাবী শিক্ষার্থীরা চূড়ান্তভাবে বঞ্চিত হবেন এবং দুর্নীতির নতুন দুয়ার উন্মোচিত হবে। আমরা অবিলম্বে এই বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”

উল্লেখ্য, সম্প্রতি সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের নিয়োগ প্রক্রিয়ায় লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রস্তাবিত এই নতুন নিয়ম অনুযায়ী ১১ ও ১২তম গ্রেডের ক্ষেত্রে মোট ১০০ নম্বরের মধ্যে লিখিত ৫০ এবং মৌখিক ৫০ নম্বর; ১৩ থেকে ১৬তম গ্রেডে লিখিত ৬০ ও মৌখিক ৪০ নম্বর; এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ৫০ নম্বরের পরীক্ষার মধ্যে লিখিত ২৫ এবং মৌখিক পরীক্ষায় ২৫ নম্বর নির্ধারণ করা হয়েছে।